অভিনেত্রী সুস্মিতা এক লাইভ ভিডিওতে তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তাঁর ভাই সায়কের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনলেন। তিনি তাঁদের ডিভোর্স, সন্তান না হওয়া এবং সব্যসাচীর ব্যক্তিগত জীবন নিয়ে গোপন তথ্য ফাঁস করেন। 

গো-মাংস কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে চক্রবর্তী পরিবার। এবার সায়ক চক্রবর্তী পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য করবেন অভিনেত্রী সুস্মিতা। সব্যসাচীর সঙ্গে সম্পর্ক-বিয়ে থেকে ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা। অভিযোগ করলেন সব্যসাচী ও সায়কের বিরুদ্ধে।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী সুস্মিতার একটি ভিডিও। তাঁর নামে চলতে থাকা নানান কুমন্তব্যের জবাব দিতে একটি লাইভ করেন অভিনেত্রী সুস্মিতা। তিনি লাইভে বলেন, আমি ভালো নই, চক্রবর্তী পরিবার কি ধোয়া তুলসী পাতা? এক্স বান্ধবীদের সেস্কুয়াল ভিডিও তুলে রাখত সব্যসাচী, সেগুলো তাকে দেখাত। … সুস্মিতা আরও বলেন, বিয়ে তিনি ভাঙতে চাননি। শুধু চেয়েছিলেন সন্তান। কিন্তু, বাচ্চা চায়নি তাঁর শ্বশুবাড়ির লোক। সুস্মিতা বলেন, আমার বাচ্চা, যেটা হতে গিয়ে মারা গেছেস সেটা ২০১৯ এ। তার মাঝে কেন বাচ্চা হয়নি? আমি বাঁজা ছিলাম? আমি অনেক মন্তব্য শুনেছি। আমি বাঁজা, আমি উড়নচণ্ডী। আমি সংসার মেটেরিলায় নই। ডিভোর্সের পর ওদের বিরুদ্ধে যাইনি। কোনও কথা বলিনি। আমি তো ডিভোর্সটা চাইনি। আমি তো ভেবে নিয়েছিলান আমার বাচ্চা হবে না, কারণ সব্যসাচী বাচ্চাচায় না, ওর ফ্যামিলি বাচ্চা চায় না। এই চক্রবর্তী ফ্যামিলি, এই সায়ক সব্যসাচী কবে আমার পিছন ছাড়বে আমি জানি না।’

তিনি আরও বলেন, প্রাক্তন স্বামীর পিছনে জলের মতো টাকা খরচ করেছেন, তবু মন পাননি। সুস্মিতা আক্ষেপের সুরে বলেন, আজ বলেছে লাদাঘ নিয়ে চল, ওই মেয়েটাকে নিয়ে আয় থ্রিলাম করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। বউকে দেখতে দেখতে নাকি মানুষ বোর হয়ে যায়। এখন মনে হয় ওগুলো সব ভুল, মিথ্যা।

এরই সঙ্গে সুস্মিতা জানান, সব্যসাচীর সঙ্গে বিয়ে হওয়ার আগে ওর একটি সম্পর্ক ছিল। প্রোডিউসারের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তিন মাস সম্পর্ক ছিল। কিন্তু, সব্যসাচীর সঙ্গে বিয়ের পর সেই পুরনো সম্পর্কের কোনও অস্তিত্ব ছিল না।

এভাবে নিজের ব্যক্তিগত জীবনের কথা সামনে আনেন সুস্মিতা। বার বার বলেন, বাধ্য হয়ে তিনি নাকি এমন গোপন কথা সকলের সামনে আনছেন। প্রাক্তন স্বামী সব্যসাচী ও তার ভাই সায়কের বিরুদ্ধে মন্তব্য করেন। একাধিক অভিযোগ আনেন। এই লাইভ চলাকালীনই ফেসবুক পোস্টে সুস্মিতার প্রাক্তন স্বামী জানিয়েছেন, এরপর আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া তাঁর হাতে অন্য কোনও রাস্তা খোলা নেই।