MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Neel-Trina: বড়পর্দায় দেখা দেবেন এই রিয়েল লইফ জুটি, প্রথমবার একই ছবিতে নীল-তৃণা

Neel-Trina: বড়পর্দায় দেখা দেবেন এই রিয়েল লইফ জুটি, প্রথমবার একই ছবিতে নীল-তৃণা

টলিপাড়ার বেশ পরিচিত মুখ নীল ভট্টচার্য ও তৃণা সাহা। একসঙ্গে ছবির পর্দায় সেভাবে দেখা না গেলেও এই রিয়েল লাইফ জুটি অধিকাংশেরেই বেশ পছন্দের। এবার প্রথমবার একসঙ্গে কাজ করবেন নীল-তৃণা।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jul 12 2023, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

খবরে এলেন রিয়েল লাইফ জুটি নীল ভট্টচার্য ও তৃণা সাহা। শীঘ্রই জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা। শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করবে এই জুটি।

210
Image Credit : instagram

জানা গিয়েছে, তিলোত্তমা ছবিতে কাজ করবেন নীল ভট্টচার্য ও তৃণা সাহা। ছবির প্রধান চরিত্রে থাকছেন তাঁরা। ছবি পরিচালনা করবেন সৌম্যজিৎ আদক। প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রিয়েল লাইফ জুটি নীল ভট্টচার্য ও তৃণা সাহাকে।

310
Image Credit : instagram

এর আগে বড় পর্দায় দেখা গিয়েছে তৃণাকে। তবে, এই প্রথম নীল পা রাখবেন বড়পর্দায়। আর প্রথমবারই সঙ্গে পেলেন নিজের স্ত্রীকে। ছবিতে থাকছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নববাগত রাই দাস।

410
Image Credit : our own

এক মধ্যবিত্ত সমাজের কাহিনি নিয়ে আসছে তিলোত্তমা। ছবিতে দেখা যাবে একটি অনাথ আশ্রম চালান পরাণ বন্দোপাধ্যায়। এদিকে তৃণা অভিনয় করবেন সিঙ্গেল মাদারের চরিত্রে। এর আগে নানান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিছুদিন আগে মুক্তি পাওয়া গভীর জলের মাছ ওয়েব সিরিজেও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন তৃণা। এবার ফের একবার নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন।

510
Image Credit : instagram

তেমনই নীল ভট্টাচার্যকে দেখা যাবে একজন মিউজিশিয়ানের চরিত্রে। এমন চরিত্রে সেভাবে দেখা মেলেনি তাঁর। এবার প্রথম দেখা দেবেন নীল। প্রথমবার গায়কের চরিত্রে বড় পর্দায় পা দেবেন নীল। ছবি তৃণার সঙ্গে তার সম্পর্ক কী, তা এখনও জানা যায়নি।

610
Image Credit : instagram

অন্য দিকে, ঋতব্কত একজন অ্যাকাউন্ট্যান্টের চাকরি করেন। আর রাই হলেন কস্টিউম স্টাইলিস্ট। ছবিতে সকলের আলাদা আলাদা কাহিনি। তবে, গল্পের এক বিশেষ মোড়ে দেখা হবে সকলের। এমনই ভিন্ন ধারার কাহিনি নিয়ে আসছে তিলোত্তমা।

710
Image Credit : instagram

শহর তিলোত্তমা-র ভিন্ন ভিন্ন মানুষের কাহিনি নিয়ে তৈরি এই ছবি। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। বুধবার হয়েছে ছবির শেষ শ্যুটিং। এবার হবে পোস্ট প্রোডাকশনের কাজ। সব কাজ শেষে আগামী বছর ছবির মুক্তির দিন স্থির করেছেন পরিচালক।

810
Image Credit : Instragram

এই ছবিতে প্রথমবার এক সঙ্গে কাজ করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নববাগত রাই দাস, তৃণা সাহা ও নীল। তেমনই পরিচালক সৌম্যজিৎ-র সঙ্গেও তাদের প্রথম কাজ। এর আগে সৌম্যজিৎ হৃদয়পুর ছবি পরিচালনা করেছিলেন। এবার তিলোত্তমা পরিচালনা করলেন তিনি।

910
Image Credit : instagram

এদিকে সদ্য নীল পোশাকে দেখা গেল তৃণাকে। নীল রঙের শর্ট ড্রেস পরেছেন নায়িকা। ডিপ কাট ড্রেসে উঁকি মারছে ক্লিভেজ, বডিহাগিং আউটফিটে ভাইরাল তৃণার হট লুক। ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে ছবি।

1010
Image Credit : instagram

সদ্য নীল রঙের শর্ট ড্রেসে দেখা গেল তৃণাকে। ডিপ কাট এই ড্রেসে বেশ হট লাগছিল নায়িকাকে। চোখে ছিল নীল রঙের শ্যাডো। ঠোঁটে নিউড রঙের লিপস্টিক। কানে মানানসই দুল। আর পায়ে ম্যাচিং জুতো। এই ছবি পোস্ট করে লেখেন, নীল হল আমার প্রিয়। এই ক্যাপশন নজর কেড়েছে সকলের। ডবল মিনিং রয়েছে ক্যাপশনে। যা দেখে সকলেই বেশ খুশি।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved