Manush Jeet: ২৪ নভেম্বর মুক্তি পাবে মানুষ, ছবি প্রচারে মুম্বই-এ জিৎ ও সুস্মিতা
মানুষ ছবির প্রমোশনে মুম্বইয়ে হাজির জিৎ ও সুস্মিতা। ২৪ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে জুহু-র এক পাঁচ তারা হোটেলে দেখা গেল তাঁদের। কালো পোশাকে হাজির হয়েছিলেন জিৎ ও সুস্মিতা দুজনেই।
২৪ নভেম্বর মুক্তি পাবে মানুষ ছবিটি। জিৎ তাঁর আসন্ন ছবি নিয়ে খবরে এলেন। ছবির প্রমোশনে কালো পোশাকে হাজির হয়েছিলেন জিৎ ও সুস্মিতা দুজনেই। জিৎ-কে দেখা গেল কালো রঙের জ্যাকেট ও জিন্সে। একেবারে মাচো লুকে ধরা দিলেন তিনি। মুখ ভর্তি দাড়ি, গলায় হার ও চোখে সানগ্লাস। তেমনই সুস্মিতাকে দেখা গেল কালো রঙের লং ড্রেসে। নেটের কাজ করা এই পোশাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। ছবির প্রমোশন শেষে ক্যামেরা ম্যানদের সামনে পোজ দেন তারা।
Add Asianetnews Bangla as a Preferred Source
