Bohurupi: শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রী জেলে! সিস্টেমকে খোঁচা দিয়ে একের পর এক ডায়লগ শোনা গেল শিবপ্রসাদের মুখে, বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর টিজারে পরের পর চমক..
প্রতিবছরই কোনও না কোনও নতুন চমক দেয় শিবপ্রসাদ নন্দিতা জুটি। তবে এবার একেবারে ভিন্ন ধারার টানটান উত্তেজনা নিয়ে আসছে উইন্ডোজ। স্বাধীনতা দিবসের সকালে মিলল তারই আভাস। পুলিশ ডাকাতের ছোঁয়া-ছুঁই তো আছেই পাশাপাশি একেবারে সিস্টেমকে খোঁচা দেওয়া দৃশ্যের দেখা পাওয়া গেল ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ছবির টিজারে। শিবপ্রসাদ নন্দিতার বহুরূপী সিক্যুয়েলের দ্বিতীয় ভাগ হল বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু। আর এর টিজারেই দর্শকদের মাত করে দিল উইন্ডোজ।
টিজারের শুরুতেই সিস্টেমকে খোঁচা দিয়ে পুলিশি জেরায় বিক্রমবেশী শিবপ্রসাদ বলেন, " আমাদের এই জেলে না অপরাধীদের জন্য থাকবার কোনও জায়গা নাই। এক নম্বর সেলে শিক্ষামন্ত্রী, দুই নম্বরে সেচমন্ত্রী, তিন নম্বরে রেশনমন্ত্রী- এদের সঙ্গে থাকা যায় বলুন তো? ২৭টা ব্যাঙ্ক ডাকাতি করেছি আমি। আমার কোনও ইজ্জত নেই?"
দেখতে গেলে পূর্বতন সরকারকে খোঁচা মারার মতোই ডায়লগ বলে মনে হয়েছে দর্শকদের। কারণ বংলায় বহুল চর্চিত সরকারের শিক্ষা মন্ত্রী থেকে রেশন মন্ত্রী সবাই জেলে গিয়েছে দুর্নীতির দায়ে। তাই এই খোঁচা দেওয়া অত্যন্ত অস্বাভাবিক বা অপ্রসাঙ্গিক বলে মনে হচ্ছে না দরেশকদের একাংশের।
টিজারের ঝলক ছাড়াও সম্পূর্ণ চমক দেখতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ২ মাস। কারণ আগামী ১৫ অক্টোবর রিলিজ করবে এই সিনেমা। টিজারে ঝিমলির ভূমিকায় দেখা গেল কৌশানিকে সঙ্গে নতুন কোনও চরিত্রে দেখা যেতে পারে সোহিনী সরকারকেও। ঠিক কতটা উত্তেজনা নিয়ে আসছে এই ছবি জানতে মরিয়া হয়ে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা।

