MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • আলিয়া থেকে দীপিকা- এই নয় নায়িকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে, রইল অনস্ক্রিন Bong Beauty-র তালিকা

আলিয়া থেকে দীপিকা- এই নয় নায়িকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে, রইল অনস্ক্রিন Bong Beauty-র তালিকা

‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে দেখা দেবেন আলিয়া ভাট। তবে, সে প্রথম নয়। এর আগে একাধিক তারকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে। দেখে নিন কোন কোন তারকা অভিনয় করেছেন এমন বাঙালি মেয়ের সাজ। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 07 2023, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Facebook

আলিয়া ভাট

আসছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তিনি চট্টোপাধ্যায় পরিবারের মেয়ের চরিত্রে দেখা দিতে চলেছেন। চলতি মাসেই মুক্তি পাবে ছবিটি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Social Media

মাধুরী দীক্ষিত

সঞ্জয় লীলা বনসলি-র দেবদাস ছবিতে মাধুরী অভিনীত চন্দ্রমুখী চরিত্রের সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবিতে খুব সুন্দর করে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মাধুরী। এই ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করেন নায়িকা। কারণ, চন্দ্রমুখীকে বাঙালি মেয়ে হিসেবে দেখানো হয়েছিল।

310
Image Credit : instagram

ঐশ্বর্য রাই বচ্চন

সঞ্জয় লীলা বনসলি-র দেবদাস ছবিতে ঐশ্বর্যকেও দেখা গিয়েছিল বাঙালি মেয়ের চরিত্রে। তিনি পারো চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি আজও বলিউডের সেরা ছবির তালিকায় স্থান পায়।

410
Image Credit : Instagram

দীপিকা পাড়ুকোন

বাঙালি মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। পিকু ছবিতে তিনি এমন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দীপিকা। পিকু ছবিটি দীপিকার কেরিয়ারের এক অন্যতম ছবি।

510
Image Credit : Asianet News

বিদ্যা বালন

বলিউডের হিট ছবির তালিকায় আজও স্থান পায় পরিণীতা। প্রদীপ সরকার পরিচালিত এই ছবি দিয়ে সকলের নজর কেড়েছিলেন বিদ্যা। ছবিতে বিদ্যাকে দেখা গিয়েছিল বাঙালি মেয়ের চরিত্রে। বিদ্যার কেরিয়ারের সব থেকে উল্লেখযোগ্য ছবি হল পরিণীতা।

610
Image Credit : our own

রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায় অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি হল মিস্টার চ্যাটার্জ্জী ভার্সেস নরওয়ে। এই ছবিটি সত্য ঘটনার ওপর কেন্দ্র করে তৈরি। ছবিতে বাঙালি বউ-র চরিত্রে দেখা গিয়েছে রানিকে।

710
Image Credit : instagram

প্রিয়াঙ্কা চোপড়া

বরফি ছবিতে ঝিলমিল চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তিনি প্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করে চমক দিয়েছিলেন সকলকে। প্রিয়াঙ্কা অভিনীত এই ছবিতে ছিলেন ইলিনা ও রণবীর কাপুর। ছবির সাফল্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

810
Image Credit : our own

সোনাক্ষী সিনহা

লুটেরা ছবিতে পাখী রায় চৌধুরীর চরিত্রে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। ছবিতে রণবীর সিং-র সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। চেনা ছকের বাইরে অভিনয় করেন সোনাক্ষী। ছবিটি আজও হিট বলিউড ছবির তালিকায় আছে।

910
Image Credit : Instagram

ইলিনা ডিক্রুজ

বরফি ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ইলিনা ডিক্রুজ। রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন ইলিনা।

1010
Image Credit : our own

এমনই একাধিক তারকাকে বাঙালি মেয়ের চরিত্রে দেখা গিয়েছে। শীঘ্রই আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে দেখা দেবেন আলিয়া ভাট। তার আগে এই নয় তারকে অভিনয় করেছেন এমন চরিত্রে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malaika Arora: ১৯ বছরের ছোট এই হিরে ব্যবসায়ীকে বিয়ে করবেন মালাইকা অরোরা? জল্পনা তুঙ্গে
Recommended image2
Lust Stories 3: অবশেষে সামনে এল মুক্তির দিন, দেখে নিন কারা থাকছেন নতুন সিজনে
Recommended image3
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image4
Bigg Boss 20: কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে
Recommended image5
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved