MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • প্রতি শো থেকে আয় প্রায় ১০ কোটি! প্লেব্যাক ছাড়ার পর এখন অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তি কত?

প্রতি শো থেকে আয় প্রায় ১০ কোটি! প্লেব্যাক ছাড়ার পর এখন অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তি কত?

ম্যায় নু ভিদা করো... প্লেব্যাক থেকে বিদায় নিয়েছেন অরিজিৎ সিং। স্বাভাবিকভাবেই দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য এটা বিরাট ধাক্কা। একটা সাধারণ স্কুটিতে ঘুরে বেড়ানো এই গায়ক প্রতি শো থেকে কম করে ১০ কোটি টাকা নেন! জানেন বর্তমানে অরিজিতের সম্পত্তির পরিমাণ কত?

3 Min read
Author : Parna Sengupta
Published : Jan 30 2026, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আচমকা প্লেব্যাক থেকে অবসর
Image Credit : Getty

আচমকা প্লেব্যাক থেকে অবসর

যে সুরে পাগল ছিল আমজনতা, বাচ্চা থেকে বুড়ো সকলেই যার সুরে মুগ্ধ ছিল, সেই অরিজিৎ সিং হঠাৎ করে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এমনই লিখলেন, যা নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয় জল্পনা।

28
অরিজিতের বার্তা
Image Credit : instagram

অরিজিতের বার্তা

নিজের পোস্টে অরিজিৎ সিং লেখেন, নতুন বছরের শুভেচ্ছা সকলকে। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমায় যে ভালোবাসা দিয়েছেন আপনারা, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও রকম কাজ করব না।। এই ঘোষণায় তাঁর অনুগামীরা হতবাক হয়ে পড়ে। কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি গায়ক। কিন্তু পোস্টের শেষে লিখেছেন, এই সফর সত্যিই সুন্দর ছিল।

Related Articles

Related image1
'সা'-র মুক্তির আগেই দ্বিতীয় ছবির প্রস্তুতি, রাস্তায় মাথায় গামছা বেঁধে দেখা গেল অরিজিৎ সিং-কে
Related image2
প্লেব্যাক ছেড়ে পরিচালনায় অরিজিৎ সিং! গান ছেড়ে তবে কি এটাই নতুন ইনিংস গায়কের?
38
অবসর নিয়ে জল্পনা
Image Credit : instagram

অবসর নিয়ে জল্পনা

তবে অরিজিৎ নিজে মুখ না খুললেও ইন্ডাস্ট্রির অন্দরমহলে চলছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, এটা হয়তো কোনও সাময়িক বিরতি। গলার বিশ্রামের প্রয়োজনই হয়তো গায়ক হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সংগীত থেকে যে একেবারে সরে যাচ্ছেন না তিনি তা স্পষ্ট করেছেন অরিজিৎ নিজেই।

48
কী করবেন অরিজিৎ
Image Credit : instagram

কী করবেন অরিজিৎ

কারণ, তিনি লিখেছেন, আমি ভালো সংগীতের ভক্ত। ভবিষ্যতে একজন শিল্পী হিসাবে আরও শিখব। নিজেই নিজের কাজ করব। সংগীত তৈরি করা আমি বন্ধ করছি না। আগে করা কিছু প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই বছর আমার কিছু কাজ মুক্তি পেতে পারে।

58
অরিজিতের আয়ের পরিমাণ কত?
Image Credit : Instagram/Twitter

অরিজিতের আয়ের পরিমাণ কত?

এদিকে সুরের জাদুকরের আকস্মিক এই অবসরের ঘোষণায় সাময়িকভাবে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে যে, অরিজিৎ সিং এর মোট সম্পত্তি এবং আয়ের পরিমাণ কত? সত্যিই আমরা অনেকেই জানি না যে অরিজিৎ সিং এর সম্পত্তির পরিমাণ কত (Arijit Singh Net Worth)? আজ এই প্রতিবেদনে রইল তার হিসেব।

68
পারিবারিক আয়ের উৎস
Image Credit : our own

পারিবারিক আয়ের উৎস

জিয়াগঞ্জের বাড়িতে রাখা একটি সাধারণ স্কুটি অরিজিৎ সিং এর সবথেকে পরিচিত বাহন বলা যায়। কারণ, ওই স্কুটি নিয়েই তাঁকে শহরের রাস্তায় ঘুরতে দেখা যায়। এমনকি আন্তর্জাতিক শিল্পী এড শিরানকে নিয়েও ওই স্কুটিতে তিনি তাঁর শহর ঘুরে দেখিয়েছিলেন। পাশাপাশি অরিজিৎ এর বাবা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হেঁশেল নামে একটি রেস্তোঁরা চালান। আর সেখানে মাত্র ৪০ টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ নেওয়া।

78
আয় কত অরিজিৎ সিং এর?
Image Credit : our own

আয় কত অরিজিৎ সিং এর?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সংগীত জগতের সুপারস্টার অরিজিৎ সিং এর আনুমানিক বার্ষিক আয় প্রায় ৭০ কোটি টাকা। একটি সিনেমার গানের জন্যই তিনি প্রায় ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এমনকি লাইভ শো’র জন্য ৫০ লক্ষ টাকা থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত চার্জ করেন। আর বিদেশে শো হলে পারিশ্রমিক ১০ কোটি টাকা পর্যন্ত ছুঁয়ে যায়। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী খবর, একটি বড় কনসার্টের জন্য তিনি ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন এবং দুই ঘন্টা লাইভ পারফরমেন্সে ১৪ কোটি টাকা ধার্য করেন।

88
কত সম্পদের মালিক অরিজিৎ সিং?
Image Credit : our own

কত সম্পদের মালিক অরিজিৎ সিং?

বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত অরিজিৎ সিং এর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪১৪ কোটি টাকা। পাশাপাশি বাড়তি সম্পত্তির তালিকায় রয়েছে নবী মুম্বাইয়ে প্রায় ৮ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি, মুম্বাইয়ের বর্সোবাতেও একটি অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল গাড়ির সংগ্রহ। হ্যাঁ, তাঁর প্রায় ৩.৪ কোটি টাকার গাড়ি আছে গ্যারেজে। এমনকি তাঁর গাড়ির তালিকায় রয়েছে রেঞ্জ রোভার, হামার H3, মার্সেডিজ সহ আরও একাধিক দামি দামি সব গাড়ি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
বলিউডের খবর
ব্যবসার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhooth Bangla: ট্রেলার আসছে চলতি মাসেই, কবে মুক্তি পাচ্ছে অক্ষয়ের নতুন হরর-কমেডি?
Recommended image2
কাস্টিং কাউচ নিয়ে বিশেষ মন্তব্য ধুরন্ধর খ্যাত রণবীর সিং-র, জানালেন নিজের অভিজ্ঞতার কথা
Recommended image3
Malaika Arora: "যদি প্রেম আসে..." সত্যিই ফের কারও সঙ্গে ডেট করছেন মালাইকা? নিজেই শিকার করলেন সত্যি কথা
Recommended image4
Janhvi Kapoor: কালো গাউনে উষ্ণতা ছড়ালেন জাহ্নবী কপূর, ছবি দেখে নিন
Recommended image5
Mardaani OTT Release: অবশেষে ওটিটি-তে রানি মুখার্জির 'মর্দানি ৩', কবে-কোথায় দেখবেন?
Related Stories
Recommended image1
'সা'-র মুক্তির আগেই দ্বিতীয় ছবির প্রস্তুতি, রাস্তায় মাথায় গামছা বেঁধে দেখা গেল অরিজিৎ সিং-কে
Recommended image2
প্লেব্যাক ছেড়ে পরিচালনায় অরিজিৎ সিং! গান ছেড়ে তবে কি এটাই নতুন ইনিংস গায়কের?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved