MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি, জানুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধছেন রাহুল-আথিয়া, কোথায় জানেন?

জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি, জানুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধছেন রাহুল-আথিয়া, কোথায় জানেন?

কবে বাজবে বিয়ের সানাই। আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Nov 25 2022, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই  ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে এই জল্পনার মধ্যেই মেয়ের বিয়ের খবর চেপে রাখতে পারলেন না  সুনীল শেট্টি। মেয়ের বিয়ের একাধিক  গোপন কথা ফাঁস করে দিলেন বাবা সুনীল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

 গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।

39
Image Credit : our own

সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমকে সুনীল জানিয়েছেন,খুব শীঘ্রই আথিয়া ও রাহুল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। জোরকদমে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রাহুল  টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ  কে মুম্বই ফিরতেই বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।
 

49
Image Credit : our own


আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন  সুনীল। ফের আবার মেয়ের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। তিনি আবারও হ্যাঁ না বলছেন।

59
Image Credit : our own

কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? এর আগেও এই প্রশ্নের জবাবে সুনীল শেট্টি জানিয়েছিলেন,প্যাকড অ্যাপ শিডিউল রয়েছেন রাহুলের। এখন রাহুলের কোন ফাঁকা সময় নেই। আর ম্যাচের ফাঁকে দু-দিনের ছুটিতে বিয়ে করবেন না আথিয়া ও রাহুল। 

69
Image Credit : our own

তবে বিয়ের সবকিছুই রেডি। বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে আথিয়া ও রাহুলের। দেশে না বিদেশে কোথায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি, তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসছে বিয়ের আসর।

79
Image Credit : our own

বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

89
Image Credit : our own

ঘনিষ্ঠ সূত্র বলছে মুম্বইয়ের বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে নয়া সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে লিভ-ইন করছেন। শোনা যাচ্ছে ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ডিসেম্বর থেকে জানুয়ারির শুরুতেই বসবে বিয়ের আসর, তেমনটাই শোনা যাচ্ছে।

99
Image Credit : our own

 ক্রীড়ামহলের একাধিক তারকারাই বিনোদন জগতের সঙ্গে গাটছড়া বেঁধেছেন। যেমন মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন- সংগীতা বিজলানি, বিরাট কোহলি- অনুষ্কা শর্মা। তেমনই দীঘদিন ধরে কানাঘুষোতে শোনা যাচ্ছিল  সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি ও নাম লেখাতে চলেছেন সেই তালিকায়। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lust Stories 3: অবশেষে সামনে এল মুক্তির দিন, দেখে নিন কারা থাকছেন নতুন সিজনে
Recommended image2
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image3
Bigg Boss 20: কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে
Recommended image4
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image5
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved