MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ফের বিয়ের গুঞ্জন বলিপাড়ায়, বিচ্ছেদের পর ফের ছাদনাতলায় বাদশা, গাঁটছড়া বাঁধবেন বান্ধবী ইশা-র সঙ্গে

ফের বিয়ের গুঞ্জন বলিপাড়ায়, বিচ্ছেদের পর ফের ছাদনাতলায় বাদশা, গাঁটছড়া বাঁধবেন বান্ধবী ইশা-র সঙ্গে

ফের বিয়ের গুঞ্জন বলিপাড়ায়। শোনা যাচ্ছে, শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন বাদশা। বান্ধবী পঞ্জাবী নায়িকা ইশা রিকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন বাদশা। এমনই শোনা যাচ্ছে বলিপাড়ায় কান রাখলে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 02 2023, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

নবাবজাদে অভিনেত্রীকে সম্প্রতি মুম্বইয়ে দেখা গিয়েছে। অনেকেরই আন্দাজ বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন তিনি। বাদশা বহুদিন ধরে বান্ধবী ইশা রিখির সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন। শোনা যাচ্ছে, চলতি মাসেই গাঁটছড়া বাঁধবেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

210
Image Credit : instagram

সম্ভবত উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। সম্ভবত কয়েকজন বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তাঁরা। পঞ্জাবী নায়িকা বান্ধবী ইশা রিখির সঙ্গে বহুদিন সম্পর্কে রয়েছে বাদশা। সম্ভবত এবার সেই প্রেম পেতে চলেছে পরিণতি।

310
Image Credit : instagram

এই প্রসঙ্গে রিকিকে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে বাদশা এর আগে জেসমিন মিসহকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে বিয়ে করেন বাদশা। তাদের একটি মেয়েও আছে। কিন্তু, সে বিয়ে ২০২০ সালে ভেঙে যায়। তাই বিচ্ছেদের পর ফের আবার বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা জানতে উৎসুক সকলে।

410
Image Credit : our own

রিকিয়ের সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে রয়েছেন বাদশা। তাদের সম্পর্কের খবর ইন্টারনেটে ভাইরাল হয়। বাদশা ও রিকির সম্পর্ক নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে এক সময়। অনেকেই ভেবেছে প্রেমের কারণে বিয়ে ভেঙেছিল তাঁর। তেমনই অনেকে ভেবেছেন ডিভোর্সের পর সম্পর্কে জড়িয়েছিলেন বাদশা।

510
Image Credit : Instagram

সে যাই হোক, আদৌ বাদশা সাতপাকে বাঁধা পড়েন কি না, তা সময় বলবে। বাদশা আর পঞ্জাবী নায়িকা ইশা রিকির সম্পর্ক নিয়ে এর আগে নানান গুঞ্জন মিলেছে। কিন্তু, শেষ পর্যন্ত চার হাত এক হয় কিনা তাই দেখার।

610
Image Credit : Instagram

এদিকে বলিউডে একের পর এক বিয়ে হচ্ছে চলতি বছরে। কদিন আগে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের নিয়ে বেশ শোরগোল পড়েছিল বলিউডে। সম্পর্কের শুরু ২০১৮ সাল থেকে। ২০১৮ সালে ‘লাস্ট স্টোরি’ ছবির পার্টিতে সাক্ষাৎ হয়েছিল কিয়ারা ও সিদ্ধার্থের। শের শাহ ছবি থেকে বাড়ে ঘনিষ্ঠতা।

710
Image Credit : Instagram

২০১৯ সালে নতুন বছরের ছুটি উপভোগ করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তারা। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও জনসমক্ষে প্রেম নিয়ে কিছু বলেননি। শেষে ফেব্রুয়ারি মাসে সাতপাতে বাঁধা পড়েন তারা।

810
Image Credit : Getty

এদিকে এবছর একাধিক বিয়ের খবর শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, চলতি বছরে বিয়ে করতে পারেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। অনেকেরই আন্দাজ এবছর বিয়ে করবেন তাঁরা।

910
Image Credit : our own

তেমনই রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি বাঁধা পড়তে পারেন বিয়ের বাঁধনে। এদেরও প্রেমের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। শোনা যাচ্ছে চলতি বছরে বিয়ে করবেন রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।

1010
Image Credit : our own

সে যাই হোক, আপানত বাদশার বিয়ে নিয়ে সকলের মনে রয়েছে প্রশ্ন। আদৌ বাদশা প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্কে বাঁধা পড়েন কি না সেটাই দেখার।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved