MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Aishwarya Rai Bachchan: 'কানের' মঞ্চে সিঁথিরাঙা সিঁদুরে বচ্চন বধূ, ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে সামনে এলেন রাই সুন্দরী

Aishwarya Rai Bachchan: 'কানের' মঞ্চে সিঁথিরাঙা সিঁদুরে বচ্চন বধূ, ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে সামনে এলেন রাই সুন্দরী

Aishwarya Rai Bachchan: বিয়ে নিয়ে বলিউডে সব থেকে বেশি চর্চায় থাকেন যিনি, অবশেষে তাঁকে দেখা গেল 'কানের' রেড কার্পেটে। সিঁথি ভরা সিঁদুরে কানের মঞ্চে একেবারে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধনে নিজেকে মেলে ধরলেন বচ্চন পরিবারের বধূ  ঐশ্বর্য রাই বচ্চন।    

2 Min read
Author : Moumita Poddar
Published : May 22 2025, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
কানের মঞ্চে ঐশ্বর্য রাই বচ্চন
Image Credit : instagram

কানের মঞ্চে ঐশ্বর্য রাই বচ্চন

ফ্রান্সের প্যারিস শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। কানের মঞ্চে একেবারে ভারতীয় পোশাক-সংস্কৃতিতে নিজেকে মেলে ধরলেন পাঁচ বারের মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন। কানের ফিল্ম ফেস্টিভ্যালে ২০২৫ এর রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা গিয়েছে ঝলমলে বেনারসি সিল্ক শাড়ি এবং মাথা ভর্তি সিঁদুরের সাজে। যা সকলের নজর কেড়েছে। 

28
বিবাহ বিচ্ছেদের গুজবে জল
Image Credit : instagram

বিবাহ বিচ্ছেদের গুজবে জল

শ্বশুড়বাড়ির সঙ্গে সম্পর্ক নাকি তার ভালো না। মেয়েকে নিয়ে মাঝে মধ্যে যখন এয়ারপোর্টে দেখা যায় ঐশ্বর্যকে তখনই এই গুনঞ্জন আরও জোরদার হয়ে ওঠে। তবে সে সব নিয়ে অবশ্য এখনও পর্যন্ত ঐশ্বর্য বা বচ্চন পরিবারের তরফে কেউই কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কানের রেড কার্পেটে ঐশ্বর্যের সিঁথিভরা সিঁদুর অবাক করে  দিয়েছে নেটিজেনদের। 

ঐশ্বর্য রাই বচ্চন প্রথমবার কান্সের রেড কার্পেটে সিঁদুর পরে তার বিবাহ বিচ্ছেদের গুজবের প্রতিবাদ করলেন।

Related Articles

Related image1
Weather News: দুপুরেই নামবে আঁধার, ঝেঁপে বৃষ্টি সঙ্গে দুর্যোগের পূর্বাভাস এই জেলাগুলিতে
Related image2
Narendra Modi: 'আমার শিরায়-শিরায় টগবগ করছে গরম সিঁদুর', ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটেই শেষ: প্রধানমন্ত্রী
38
 মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে ঐশ্বর্য
Image Credit : instagram

মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে ঐশ্বর্য

মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়না দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। কানের মঞ্চে তাঁর এই লুকের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বচ্চন পরিবারের বউমা। যা দেখে আপ্লুত নেটনাগরিকরা। ভক্তরা যেমন তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং অনেকে তাকে কান্সের রানী বলেও অভিহিত করেছেন।

48
সিঁদুর পরে 'কানে' ঐশ্বর্য
Image Credit : instagram

সিঁদুর পরে 'কানে' ঐশ্বর্য

একজন ভক্ত লিখেছেন, 'কেউ তাকে হারাতে পারবে না... রানী সবসময় রানীই থাকবেন, মুকুট থাকুক বা না থাকুক।' মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর গয়নায় ঝড় তুলেছেন ঐশ্বর্য। সবচেয়ে নজর কাড়ল তাঁর সিঁথির চওড়া সিঁদুর। মুখে কিছু না বলেও, ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিলেন, শুধু সিঁদুর পরে এসে দাঁড়িয়ে।

58
ঐশ্বর্যের নয়া লুকে আপ্লুত ভক্তরা
Image Credit : instagram

ঐশ্বর্যের নয়া লুকে আপ্লুত ভক্তরা

ঐশ্বর্যের লুক নিয়ে একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কান্সের এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম।' অন্য আরেকজন বলেছেন, 'তার হাসির মতো সিঁদুরটাও ঝলমল করছে।'

68
'অপারেশন সিঁদুর'-এর বার্তা
Image Credit : instagram

'অপারেশন সিঁদুর'-এর বার্তা

ঐশ্বর্য রাই বচ্চনের সিঁদুর লুক নিয়ে একজন লিখেছেন, 'এভাবেই আপনি বিশ্বমঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর মর্যাদা রক্ষা করলেন। কোন টুইট নয়, কোন বিবৃতি নয়, কোন প্ল্যাকার্ড নয়। কাজ কথার থেকে বড়।'

78
সাদা বেনারসিতে মোহময়ী ঐশ্বর্য রাই বচ্চন
Image Credit : instagram

সাদা বেনারসিতে মোহময়ী ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন কান্সের রেড কার্পেটে সাদা বেনারসি শাড়ি পরেছিলেন, যার উপর সোনালী জরি এবং কাট-দানা দিয়ে ফুলের কাজ করা। শাড়ির গায়ে চমৎকার সোনালী বর্ডারও রয়েছে। যা তাঁকে এনে দিয়েছে একেবারে অন্যমাত্রা। তাঁর এই পোকাশ, মাথার সিঁদুর বিশ্বমঞ্চে যেন প্রতিনিধিত্ব করল ভারতীয় রীতিনীতি ও সংস্কৃতির। 

88
 সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন
Image Credit : instagram

সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন

কানের মঞ্চে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কারণ, ঐশ্বর্য রাই বচ্চন শাড়ির সঙ্গে মণীশ মালহোত্রার গয়না পরেছিলেন, যার মধ্যে ১৮ ক্যারেট সোনায় ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি এবং কাটা হীরা বসানো ছিল। তার গলায় এই হার অসাধারণ লাগছিল। এক কথায় ভারতীয় হিসেবে কানের মঞ্চে আরও একবার নিজের রূপের জাদু দেখালেন ঐশ্বর্য রাই বচ্চন। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর
কান চলচ্চিত্র উৎসব ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
প্রকাশ্যে আসতেই সুপার হিট, অবসর নেওয়ার পর মুক্তি পেল অরিজিত সিং-র গাওয়া গান
Recommended image2
প্রকাশ্যে এল চাঁদ মেরি দিল ছবি মুক্তির দিন, জেনে নিন কবে বক্স অফিসে দেখা যাবে অনন্যার নতুন ছবি
Recommended image3
২৩ বছর পর বক্স অফিসে ফিরছে 'তেরে নাম', টক্কর দিতে প্রস্তুত 'ব্যাটল অফ গালওয়ান'
Recommended image4
দাবাং পরিচালকের বিরুদ্ধে মানহানি মামলা সলমন খানের, চাইলেন ৯ কোটির ক্ষতিপূরণ
Recommended image5
Alia Bhatt: মেয়ে হওয়ার পরে এবার আড়ালে চলে যাবেন আলিয়া ভাট? স্পষ্ট জানিয়েদিলেন অভিনেত্রী
Related Stories
Recommended image1
Weather News: দুপুরেই নামবে আঁধার, ঝেঁপে বৃষ্টি সঙ্গে দুর্যোগের পূর্বাভাস এই জেলাগুলিতে
Recommended image2
Narendra Modi: 'আমার শিরায়-শিরায় টগবগ করছে গরম সিঁদুর', ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটেই শেষ: প্রধানমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved