সুশান্তের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের আত্মহত্যা বলিউডে! গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু কাজলের এই সহ অভিনেত্রীর

প্রথমে ছিলেন বিমান সেবিকা। পরে পা দেন অভিনয় জগতে। কিছুদিন আগেই 'দ্য ট্রায়াল' ওয়েব সিরিজে কাজলের সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। সেই জনপ্রিয় অভিনেত্রী নূর মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। গত ৬ জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহ্ত্যা করেছেন ৩৭ বছরের নায়িকা। ঘটনার তিন দিন পরে তাঁর পচা-গলা দেহ উদ্ধার করেছে পুলিশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রাথমিক তদন্তে এই ঘটনা আত্মহত্যা মনে হলেও এখনও তদন্ত করছে পুলিশ। প্রথমে তিনি মৃত বলে জানা যায়নি পরে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটিকে গোরেগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হবে।

কিন্তু কী কারণে আত্মহত্যা করলেন এই নায়িকা? তা এখনও পর্যন্ত জানা যায়নি খোঁজ-খবর নিচ্ছেন তদন্তকারীরা। অভিনেত্রীর ফ্ল্যাট থেকে মোবাইল, ওষুধ সহ একটি ডায়েরি পাওয়া গিয়েছে। তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা এখনও জানতে পারেনি পুলিশ।