MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'ইক্কিস'-এর পোস্টার প্রকাশের দিনই না ফেরার দেশে ধর্মেন্দ্র, কবে মুক্তি পাবে হি-ম্যানের শেষ ছবি?

'ইক্কিস'-এর পোস্টার প্রকাশের দিনই না ফেরার দেশে ধর্মেন্দ্র, কবে মুক্তি পাবে হি-ম্যানের শেষ ছবি?

Dharmendra Last Movie In Bollywood: ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ধর্মেন্দ্রর সিনেমা 'ইক্কিস'। তার আগেই না ফেরার দেশে বলিউডের হি-ম্যান। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 24 2025, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ধর্মেন্দ্রর শেষ ছবির নাম কী?
Image Credit : Getty

ধর্মেন্দ্রর শেষ ছবির নাম কী?

আগামী মাসেই ৯০ বছরে পা দিতেন বলিউডের জনপ্রিয় তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তার আগেই সকলকে কাঁদিয়ে ৮৯ বছরেই না ফেরার দেশে তিনি। আগামাী ডিসেম্বর মাসে শুধু তার জন্মদিনই ছিলো না। ওই একই মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ধর্মেন্দ্র অভিনীত সিনেমা- ‘ইক্কিস’। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অগস্ত্য়া নন্দাও। কিন্তু ছবি মুক্তির আগেই বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইক্কিস মুক্তির আগেই প্রয়াত ধর্মেন্দ্র
Image Credit : Getty

ইক্কিস মুক্তির আগেই প্রয়াত ধর্মেন্দ্র

ইক্কিস মুক্তির আগেই না ফেরার দেশে ধর্মেন্দ্র। এই ছবিতে ধর্মেন্দ্রকে দেখা যাবে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের বাবার ছবিতে। এই ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় দেখা যাবে তাকে হুইলচেয়ারে বসেই। মাডডক ফিল্মের প্রয়োজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। এবং ছবির চিত্রনাট্য লিখেছেন শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূরতি।  

Related Articles

Related image1
কতদূর পড়াশোনা করেছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, এক ঝলকে দেখুন সানি-এশাদের শিক্ষাগত যোগ্যতা
Related image2
ভারতীয় সিনেমায় এক যুগের অবসান, আইকনিক অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর
35
ছবি মুক্তির অপেক্ষা
Image Credit : Getty

ছবি মুক্তির অপেক্ষা

সূত্রের খবর, ধর্মেন্দ্র অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবিটি আর মাত্র ৩০ দিন পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় 'হি-ম্যান অফ বলিউড'কে শেষবারের মতো সিলভার স্ক্রিনে দেখতে পাওয়ার জন্য। এই ছবিটিতে ধর্মেন্দ্রকে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। তাঁর প্রকাশিত লুকটি থেকে আভাস পাওয়া যায় যে, গল্পে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে এই চরিত্রটি। যদিও ছবিটির নাম এবং অন্যান্য কাস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে এই লুক প্রকাশ হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে জল্পনা তুঙ্গে।

45
'ইক্কিস' ছবির পোস্টার প্রকাশ
Image Credit : Asianet News

'ইক্কিস' ছবির পোস্টার প্রকাশ

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের বহু প্রতীক্ষিত শেষ ছবি 'ইক্কিস'-এর (Ikkis) নির্মাতারা সম্প্রতি ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে প্রবীণ অভিনেতাকে এক গম্ভীর ও গভীর মেজাজে দেখা যাচ্ছে। এই লুকে ধর্মেন্দ্রকে দেখে তাঁর অসংখ্য অনুরাগী আবেগে ভেসে গিয়েছেন। ছবিটির নির্মাতারা পোস্টারটি শেয়ার করে এক হৃদয়স্পর্শী ক্যাপশন লিখেছেন, যা মুহূর্তেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে:

55
ভাইরাল ছবির ক্যাপশন
Image Credit : Instagram and Reddit

ভাইরাল ছবির ক্যাপশন

“বাবারা ছেলেদের লালন-পালন করেন, মহান মানুষরা দেশকে লালন-পালন করেন। ২১ বছর বয়সী অমর সৈনিকের পিতা হিসাবে ধর্মেন্দ্র জি এক আবেগিক শক্তির উৎস। এক চিরন্তন কিংবদন্তী আমাদের আরও এক কিংবদন্তীর গল্প শোনাচ্ছেন।” পোস্টারটি প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। এই মোশন পোস্টারে ধর্মেন্দ্রের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন: “এই বড় ছেলে অরুণ সবসময় ২১-এর-ই থাকবে।” 

জানা গিয়েছে, এই ছবিটি আগামী ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রয়াত অভিনেতার এই শেষ ছবি দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Recommended image2
Badshah: দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশা-র, ফের চর্চায় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন
Recommended image3
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image4
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Recommended image5
অভিনেতা নয়, কী হিসেবে কেরিয়ার শুরু করলেন হৃতিক পুত্র? জানলে অবাক হবেন
Related Stories
Recommended image1
কতদূর পড়াশোনা করেছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র, এক ঝলকে দেখুন সানি-এশাদের শিক্ষাগত যোগ্যতা
Recommended image2
ভারতীয় সিনেমায় এক যুগের অবসান, আইকনিক অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved