MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • যমজ গর্ভাবস্থার লক্ষণ দীপিকার, রণবীর তড়িঘড়ি মুম্বই ফিরতেই জল্পনা তুঙ্গে, ধোঁয়াশায় ভক্তরা

যমজ গর্ভাবস্থার লক্ষণ দীপিকার, রণবীর তড়িঘড়ি মুম্বই ফিরতেই জল্পনা তুঙ্গে, ধোঁয়াশায় ভক্তরা

সূত্রের খবর বলছে ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার কথা দীপিকার। তার আগেই জল্পনা দীপিকা-রণবীরের হবু সন্তান ঘিরে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 05 2024, 01:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

কদিন আগেই প্রকাশ্যে এসেছে দীপিকার মেটারনিটি ফোটোশ্যুটের ছবি। সাদা কালো একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা। তাঁর সঙ্গে দেখা মিলেছে রণবীর সিং-রও। এরপরই শুরু জল্পনার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Instagram

খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন দীপিকা। জানা গিয়েছে, চলতি মাসেই মা হবেন তিনি। সূত্রের খবর ২৮ সেপ্টেম্বর নাগাদ হাসপাতালে ভর্তি হবেন দীপু। অর্থাৎ চলতি মাসের শেষ দিকে নতুন সদস্য আসছে দীপিকা-রণবীরের পরিবারে।

310
Image Credit : Instagram

সদস্য সংখ্যা কত তা নিয়ে শুরু জল্পনার। দীপিকার ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই মন্তব্য় করেছেন এক নয় যমজ সন্তান আছে নায়িকার গর্ভে। একাধিক ভক্ত এমন দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে, তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি তারকা যুগল।   

410
Image Credit : Instagram

তবে এই প্রথম না। মা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকে দীপিকাকে ঘিরে চলছে জল্পনা। অনেকেই দাবি করেন নায়িকা নাকি সারোগেসি করাচ্ছেন আর আর্টিফিসিয়াল বেবি বাম্প পরে সকলকে ধোঁকা দিচ্ছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা যায় এটা শুধুই গুজব। দীপিকার গর্ভে সন্তান আছে।

510
Image Credit : Instagram

সে যাই হোক, এবার জল্পনা তাঁর যমজ সন্তান নিয়ে। ছবি পোস্ট করার পর এক ভক্ত লেখেন, ‘দেখে মনে হচ্ছে দুজন আসছে’। অন্য এক ভক্ত লেখেন, ‘আমার মনে হচ্ছে তাদের শীঘ্রই যমজ সন্তান আসতে চলেছে।’ 

610
Image Credit : Instagram

তেমনই আরও অনেক ভক্ত নানান মন্তব্য করে। এরই মাঝে রণবীর সিং-র এক আচরণ চর্চায় আনল এই দম্পতিকে।

710
Image Credit : Instagram

সদ্য মুম্বই এয়ারপোর্টে দেখা গেল রণবীরকে। তিনি কাজ থেকে তড়িঘড়ি ফিরে এলেন মুম্বই। এদিয়ে জানা গিয়েছে, চলতি মাসের শেষে মা হবেন দীপু। কিন্তু, রণবীরের এহেন ফিরে আসা দেখে অনেকেই মনে করছে আর অত দেরি নেই। হয়তো কদিনের মধ্যেই সুখবর দেবেন দীপিকা-রণবীর।

810
Image Credit : Instagram

সন্তানকে আপ্যায়ন করার সমস্ত প্রস্তুতি তারা সেরেই ফেলেছে। শোনা গিয়েছে, সন্তানের জন্য ১০০ কোটির বাংলো কিনেছেন দীপিকা-রণবীর। তাও মন্নতের পাশেই কিনেছেন এই বাংলো।

910
Image Credit : Instagram

শোনা যাচ্ছে, খুঁদেকে নিয়ে গৃহপ্রবেশ করবেন তাঁরা। আপাতত চলছে খুঁদের জন্য ঘর গোছানোর কাজ। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতেই আছেন দীপিকা। রণবীরও এসে পৌঁছেছেন মুম্বই। এই সময়টা একসঙ্গে দুজনে সময় কাটাচ্ছেন বলে জানা গিয়েছে। 

1010
Image Credit : Instagram

চলতি বছরের শুরুর দিকেই দীপিকা ভক্তদের এই সুখবর দেন। দেখতে দেখতে পার হয়ে গিয়েছে বেশ কয়েক মাস। এবার নতুন অতিথিতে স্বাগত জানানোর পালা। তবে, অতিথি এক নাকি দুই তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে সকলের মনে। যার সঠিক উত্তর মিলবে চলতি মাসেই। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rani Mukerji Mother Death: প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা , বয়স হয়েছিল ৭৫ বছর
Recommended image2
Rashmika Mandanna: হাতে অস্ত্র, আদিবাসী লুকে চমক! 'মাইসা' টিজারে ফুল অ্যাকশনে রশ্মিকা
Recommended image3
Kareena Kapoor Birthday: ছোটবেলার ছবি দিয়ে করিনাকে জন্মদিনের শুভেচ্ছা করিশ্মার, কী লিখলেন নায়িকা?
Recommended image4
Salman Khan: ট্রোল ও পাপারাৎজিদের ধোলাই! সলমনের প্রশংসায় কুণাল কোহলি
Recommended image5
Deepika Padukone: দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা! রণবীরের পুত্র হল না কি কন্যা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved