MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Gadar 2: ওপেনিং ডে-তেই বিক্রি প্রায় ৭৬,০০০-র বেশি টিকিট, মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘গদর ২’

Gadar 2: ওপেনিং ডে-তেই বিক্রি প্রায় ৭৬,০০০-র বেশি টিকিট, মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘গদর ২’

ফের খবরে ‘গদর ২’। মুক্তির আগেই রেকর্ড গড়ল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। ওপেনিং ডে-তেই বিক্রি প্রায় ৭৬,০০০-র বেশি টিকিট।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 08 2023, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

ছবি মুক্তি ১১ অগস্ট মুক্তি পাবে ‘গদর ২’। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘গদর ২’ ছবির অগ্রিম টিকিট বুকিং। আপাতত ওপেনিং ডে-র জন্য বিক্রি হল ৭৬,০০০-র বেশি টিকিট। অনুমান করা হচ্ছে, ওপেনিং ডে-তে ছবির আয় রেকর্ড গড়তে চলেছে।

210
Image Credit : instagram

বিশেষজ্ঞের মতে, পিভিআর প্রথম দিনে ৩৩,০০০ টিকিট বিক্রি হয়েছে। আইনক্স ও সিনে পলিসে ২৫,৫০০ এবং ১৮,১০০ টিকিট বিক্রি হয়েছে। আপাতত পাঠান ছবি রয়েছে এই তালিকার শীর্ষে।

310
Image Credit : instagram

ওপেনিং ডে-তে পাঠান ছবির সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছিল। এবার তারপরই রয়েছে গদর ২। এদিকে অনেকরই অনুমান, পাঠান ছবিকে টেক্কা দিতে পারে গদর ২। আপাতত ৭৬,০০০ টাকার টিকিট বিক্রি হল ওপেনিং ডে-তে।

410
Image Credit : instagram

সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে।

510
Image Credit : Youtube

ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি।

610
Image Credit : Youtube

ট্রেলার মুক্তির পর থেকেই খবরে আছে ‘গদর ২’ ছবিটি। ৩ মিনিটের ট্রেলার জুড়ে রয়েছে বিস্তর অ্যাকশন সিক্যোয়েন্স। তেমনই আছে তারা সিং ও সাকিনার প্রেমের ঝলক। সঙ্গে দেখা গিয়েছে, ছেলেকে বিপদ থেকে রক্ষা করতে বাবা তারা সিং কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

710
Image Credit : Facebook

এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে।

810
Image Credit : varinder chawla instagram

সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২।

910
Image Credit : Social Media

যেখানে ‘গদর এক প্রেম কথা’ ছবির কাহিনি শেষ হয়েছিল সেখান । ঠিক সেখান থেকেই শুরু হল গদর ২ ছবির কাহিনি। তবে, এই সিক্যুয়েল ছবিতে যেমন আছে প্রেম। তেমনই আছে ছেলেকে রক্ষা করার জন্য তারার লড়াই সঙ্গে দেশভক্তির গল্প।

1010
Image Credit : Facebook

১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। আর এই সিক্যুয়েল ছবিতে থাকছে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ এবং ‘উড় যা কলে’ গানটি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে গজর ২ ছবিটি। ইতিমধ্যে শুরু হল ‘গদর ২’ ছবির অগ্রিম টিকিট বুকিং। প্রথম দিনেই বিক্রি প্রায় ৭৬,০০০-রও বেশি টিকিট।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Recommended image2
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা
Recommended image3
প্রকাশ্যে আসতেই সুপার হিট, অবসর নেওয়ার পর মুক্তি পেল অরিজিত সিং-র গাওয়া গান
Recommended image4
প্রকাশ্যে এল চাঁদ মেরি দিল ছবি মুক্তির দিন, জেনে নিন কবে বক্স অফিসে দেখা যাবে অনন্যার নতুন ছবি
Recommended image5
২৩ বছর পর বক্স অফিসে ফিরছে 'তেরে নাম', টক্কর দিতে প্রস্তুত 'ব্যাটল অফ গালওয়ান'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved