MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Gadar 2: ‘গদর ২’- ছবির প্রচারে ওয়াঘা বর্ডারে উপস্থিত সানি দেওল, সঙ্গে আমিশা ও উদিত নারায়ণ

Gadar 2: ‘গদর ২’- ছবির প্রচারে ওয়াঘা বর্ডারে উপস্থিত সানি দেওল, সঙ্গে আমিশা ও উদিত নারায়ণ

অভিনব উপায় চলছে ছবির প্রচার। ‘গদর ২’-র প্রচারে ওয়াঘা বর্ডারে উপস্থিত সানি দেওল। গেলের অমৃতসরের স্বর্ণ মন্দিরেও।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 09 2023, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instragram

ছবি মুক্তি ১১ অগস্ট মুক্তি পাবে ‘গদর ২’। এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে।

210
Image Credit : instragram

সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২। ফলে ছবি ঘিরে সকলের উন্মাদনাই তুঙ্গে।

310
Image Credit : instragram

বর্তমানে চলছে ছবির প্রমোশন। এদিনে কিছুদিন পরই স্বাধীনতা দিবস। আবার এই ছবির ট্রেলার বলছে, ছবিতে মিলতে পারে দেশভক্তির কিছু ঝলক। এমন সময় ছবির প্রচার করতে সোজা ওয়াঘা বর্ডারে উপস্থিত হলেন গদর ২-র টিম।

410
Image Credit : instragram

সদ্য গদর ২-র প্রচারে ওয়াঘা বর্ডারে উপস্থিত সানি দেওল, আমিশা প্যাটেল-সহ আরও অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি। এবার স্বাধীনতা দিবসের ঠিক আগেই ওয়াঘা বর্ডারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন গদর ২-র টিম। জমিয়ে করলেন প্রচার।

510
Image Credit : instragram

সারা বছর প্রতিদিন এই ভারত-পাকিস্তান সীমান্তে বিশেষ রীতি মেনে দিনের শুরুতে পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে নেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠান দেখতে সারা বছর উপস্থিত হন শয় শয় ভারতবাসী। সেই অনুষ্ঠানে উপস্থিত হয় ছবির টিম।

610
Image Credit : instragram

সেখানে উপস্থিত ছিলেন গায়ক উদিত নারায়ণ। তিনি ছবিতে ম্যায় নিকলা গাড্ডি লেকে ও ঘর আজা পরদেশি গান দুটি গেয়েছেন। তিনিও এদিন ছবির প্রচারে এসে গান গেয়েছেন। এদিন উপস্থিত সকলে উদিত নারায়ণের গানে তাল মেলান।

710
Image Credit : instragram

সানি দেওল উপস্থিত হন গদর ছবির তারা সিং- র সাজে। আমিশাকেও দেখা যায় শাকিনার সাজে। গায়ক উদিত নারায়ণের পরণে ছিল সবুজ রঙের কোট। এদিন আবার ওয়াঘা বর্ডার ছাড়াও গিয়েছিলেন স্বর্ণ মন্দিরে। অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়ে প্রার্থনা করে আসেন তাঁরা। সঙ্গে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।

810
Image Credit : Instagram

এদিকে ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। আপাতত ৭৬,০০০ টাকার টিকিট বিক্রি হল ওপেনিং ডে-তে। ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে।

910
Image Credit : instagram

ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি।

1010
Image Credit : sunny deol instagram

১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। আর এই সিক্যুয়েল ছবিতে থাকছে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ এবং ‘উড় যা কলে’ গানটি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে গজর ২ ছবিটি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
O Romeo Banned: ব্যান করা হোক শাহিদ কাপুরের ছবি! নিষেধাজ্ঞা জারি করতে আদালতে ছুটলেন উস্তারার কন্যা
Recommended image2
'অধিকার চাওয়ায় ছবি থেকে বাদ', বলিউডের কালো দিক ফাঁস করলেন আমাল মালিক, কী বললেন
Recommended image3
রোহিত শেঠির বাড়ির সামনে গুলি, তদন্তে উঠে এল নয়া তথ্য, কোথা থেকে আনা হয়েছিল স্কুটারটি?
Recommended image4
গোলমাল ৫-এ এবার নতুন চমক! আসছেন বলিউডের কোন সুপারস্টার? শুনলে চমকে উঠবেন
Recommended image5
অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরে ভুড়িভোজ, কী কী ছিল সেদিনের মেনুতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved