MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • জয়া বচ্চন থেকে ইমতিয়াজ আলি- উপস্থিত ছিলেন মুম্বইয়ের দুর্গাপুজোতে, রইল ছবি

জয়া বচ্চন থেকে ইমতিয়াজ আলি- উপস্থিত ছিলেন মুম্বইয়ের দুর্গাপুজোতে, রইল ছবি

দেবীর বোধন থেকে দশমীর সিঁদুর খেলা- সব নিয়েই খবরে আসে মুম্বইয়ের মুখার্জ্জি বাড়ির পুজো। আর এবছরও হল না তার অন্যথা। ঐতিহ্য বজায় রেখে এবারের পুজোতেও মিলল ঝলক। দেখা মিলল একাধিক তারকার।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 23 2023, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Varinder Chawla

পুজোর সপ্তমীর দিন সেখানে হাজির হয়েছিলেন কিয়ারা আডবানি। তিনি পরেছিলেন সবুজ রঙের একটি চুরিদার। সেদিন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেবী প্রতিমার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে। এদিন ভাইরাল হয়েছিল রানি ও কিয়ারার ভোগ খাওয়ার ছবি।  

210
Image Credit : Varinder Chawla

পুজোতে প্রায় রোজই দেখা যাচ্ছে রানি মুখোপাধ্যায়কে। সপ্তমীর দিন এমন সাদা ও সোনালী শাড়িতে হাজির হন রানি। সঙ্গে পরেছিলেন ভারী গয়না। 

310
Image Credit : Varinder Chawla

উত্তর মুম্বইয়ের সার্বজনীন দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন ইমতিয়াজ আলি। পরিচালক ইমতিয়াজ আলিকে এদিন দেখা যায় জিন্স ও চেক শার্টে। তিনি সেখানে উপস্থিত হওয়ার পর দেবী প্রতিমার সামনে দাঁড়িয়ে পোজ দেন।  

410
Image Credit : Asianet News

মুম্বইয়ের পুজোয় উপস্থিত হন জয়া বচ্চন। কমলা ও রানি রঙের কম্বিনেশন করা শাড়িতে দেখা গিয়েছিল জয়াকে। চুল ছিল বাঁধা আর মাথায় খোঁপে। সেদিন মন্ডপে পৌঁছে কাজলের সঙ্গে আলাপ চারিতায় নজর কাড়েন জয়া।

510
Image Credit : Asianet News

পুজোয় উপস্থিত ছিলেন টলিউড স্টার রূপালী গঙ্গোপাধ্যায়। ছোটপর্দার বেশ পরিচিত মুখ তিনি। তিনি এদিন কমলা ও সবুজের কাজ করা শাড়িতে উপস্থিত হন। 

610
Image Credit : Asianet News

পুজোর দিন কাজলকে দেখা গিয়েছিল সবুজ শাড়িতে। তার ছেলে পরেছিল সাদা পায়জামা ও পঞ্জাবি। বোন ও ছেলেকে নিয়ে জয়া বচ্চনের সঙ্গে পোজ দিতে দেখা যায় কাজলকে। 

710
Image Credit : Asianet News

পুজোয় উপস্থিত ছিলেন সোমন চতুর্ভেদী। লাল শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর ধুনুচি নাচের ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এদিন লাল শাড়িতে নজর কেড়েছিলেন সোমন। 

810
Image Credit : Asianet News

মা তনুজা ও বোন তানিশা মুখার্জীর সঙ্গে পোজ দেন কাজল। তনুজা পরেছিলেন হালকা সবুজ রঙের শাড়ি। তানিশা মুখার্জী পরেছিলেন গোলাপী শাড়ি। আর কাজলের পরনে ছিল সবুজ সিফন। তিনজনে মিলে ক্যামেরার সামনে পোজ দেন।  

910
Image Credit : Asianet News

পুরনো সহকর্মী ও বন্ধুদের সঙ্গে উত্তর মুম্বইয়ের সার্বজনীন দুর্গাপুজোয় পোজ দিতে দেখা যায় জয়াকে। এদিক খোস মেজাজে ছিলেন তিনি। দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তেমনই মায়ের কাছে প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে।  

1010
Image Credit : Asianet News

উপস্থিত হন টিনা দত্ত। সাদা শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট পর্দার বেশ পরিচিত মুখ টিনা। বহু সিরিয়ালে কাজ করেছেন। বলিউডের সঙ্গে সম্পর্কও দীর্ঘদিনে। এদিন মুম্বইয়ের পুজোয় উপস্থিত হতে দেখা যায় তাঁকে।   

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toxic Star cast Fees: টক্সিকে যশের পারিশ্রমিক ৫০ কোটি! কিয়ারা-নয়নতারার দর শুনলে মাথা ঘুরে যাবে!
Recommended image2
Jeh's Birthday: শার্টলেস হয়ে ৫ বছরের জন্মদিন পালন, জেহ-র ছবি শেয়ার করলেন করিনা
Recommended image3
পডকাস্টে সাহসী মন্তব্য অভিনেত্রী নীনা গুপ্তার, মুহূর্তে হল ভাইরাল ভিডিও, কী বললেন নায়িকা
Recommended image4
মেয়ে মালতীর ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন প্রিয়াঙ্কা চোপড়া? অভিনয় জগতেই আসবে সে? নিজেই জানালেন নায়িকা
Recommended image5
Sholay AI Cast: আজকের দিনে 'শোলে' তৈরি হলে জয়-বীরু, গব্বর হতেন কারা? AI বদলে দিল গোটা কাস্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved