MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • গায়ে হলুদের অনুষ্ঠানে আদরে মত্ত রাহুল-আথিয়া,ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় চর্চা

গায়ে হলুদের অনুষ্ঠানে আদরে মত্ত রাহুল-আথিয়া,ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় চর্চা

ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। বিয়ের পর একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ভাইরাল হয়েছে আথিয়া ও রাহুলের গায়ে হলুদের ছবি। যা দেখেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jan 28 2023, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Social Media

বলিউডে এখন বিয়ের মরশুম। গত ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন রাহুল ও আথিয়া। দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া-রাহুলের।  গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Social Media

সোমবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। বিয়ের পর একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ভাইরাল হয়েছে আথিয়া ও রাহুলের গায়ে হলুদের ছবি। যা দেখেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

310
Image Credit : Social Media

ভাইরাল হওয়া হলদি সেরেমনির ছবিতে দেখা যাচ্ছে, একে অপরকে হলুদ-চন্দন নিয়ে আদরে সোহাগে ভরিয়ে দিচ্ছেন। রাহুলকে কাছে টেনে নিচ্ছেন আথিয়া। গায়ে হলুদের সময়ও হালকা গোলাপি ও আইভরি রঙের পোশাকে নজর কেড়েছেন আথিয়া ও রাহুল। রাশি রাশি  গাদা ফুলের মধ্যে গায়ে হলুদ হয়েছে আথিয়া ও রাহুলের। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
 

410
Image Credit : Social Media

ক্রিকেট দুনিয়ার সঙ্গে বলি জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এর আগে বলিউড তারকাকে বিয়ে করেছেন ক্রিকেটাররা। আবারও বলিউড ও ক্রিকেট জুটির মেলবন্ধন হল। 

510
Image Credit : Social Media

জাকজমক করে গাঁটছড়া বাঁধলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। দীর্ঘ ৪ বছরের প্রেমের পরিণতি হল।  প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার কেএল রাহুল। 

610
Image Credit : Social Media

পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া ও রাহুলের। দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। ইতিমধ্য়েই বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল। 

710
Image Credit : Social Media

 বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিয়েছেন সুনীল। পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে রাহুল ও আথিয়ার। 
 

810
Image Credit : Social Media

বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন আথিয়া ও কে এল রাহুল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।  প্রথমে শোনা গিয়েছিল, নির্জন কোনও দ্বীপে বেড়াতে যাচ্ছে। কিন্তু এখন অনেকেই জেনে গেছেন এই মুহূর্তে মধুচন্দ্রিমার সব পরিকল্পনা বাতিল।

910
Image Credit : instagram

সূত্রের খবর,৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। তাই দলের সঙ্গে প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়বেন কে এল রাহুল। শুধু তাই নয় , এছাড়াও রয়েছেন আইপিএল-এর প্রস্তুতি। এছাড়া আথিয়াও ব্যস্ত হয়ে পড়বেন তার ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে।
 

1010
Image Credit : instagram

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল ও আথিয়া। খুব বেশি লোকজন নিমন্ত্রিত ছিলেন না।   রাহুল ও আথিয়ার ইন্ডাস্ট্রির বন্ধু এবং ক্রিকেট জগতের তারকাদের জন্য কিছুদিন পর রিসেপশনের আয়োজন করবেন। জানা গিয়েছে, এই মুহূর্তে ক্রিকেটের টাইট শিডিউল রয়েছে। সেই কারণেই আইপিএল শেষ হওয়ার পর মে মাসে রিসেপশন অনুষ্ঠিত হবে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IFFI 2026: উদ্বোধন হল গোয়ার ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জেনে নিন কদিন চলবে উৎসব
Recommended image2
Lag Jaa Gale Pune Wrap: পুনেতে 'লগ যা গলে' ছবির শুটিং শেষ করলেন জাহ্নবী ও টাইগার, কবে ছবি মুক্তি?
Recommended image3
Kangana Ranaut: গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট! কঙ্গনা রানাউতের বিরুদ্ধে FIR
Recommended image4
IFFI 2026: গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রিকস বিভাগে শুরুতেই 'রামায়ণ পার্ট ওয়ান'
Recommended image5
Ramayana: রাবণের সঙ্গে কি সত্যিই যুদ্ধ করেছিলেন সীতা? বাল্মীকি রামায়ণে কী লেখা? ‘রামায়ণ’ ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে কী বলছে শাস্ত্র?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved