MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কারও নতুন প্রেম তো কারও বিচ্ছেদ, দেখে নিন গোটা জুলাই জুড়ে খবরে ছিলেন কোন কোন তারকা

কারও নতুন প্রেম তো কারও বিচ্ছেদ, দেখে নিন গোটা জুলাই জুড়ে খবরে ছিলেন কোন কোন তারকা

বলিউড সরগরম হয়েছে কারও প্রেমের খবরে, তো কারও হয়েছে ডিভোর্স। আজ রইল ১০ তারকার কথা। নানান কারণে গোটা জুলাই জুড়ে এই ১০ তারকা ছিলেন খবরে, দেখে নিন কে কে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Aug 01 2023, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Social Media

অনন্যা ও আদিত্য

গোটা জুলাই জুড়ে চলেছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমের খবর। পর্তুগালে ঘুরতে গিয়েছিল অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। সেখানে তাদের গোপন ছবি ভাইরাল হয়েছিল। এছাড়া, গোটা জুলাই জুড়ে একাধিক বার তাদের দেখা গিয়েছে গোপন ডেটিং-এ।

210
Image Credit : ameesha patel instagram

আমিশা প্যাটেল

জুলাই জুড়ে খবরে আমিশা প্যাটেল। গদর ২ দিয়ে বলিউডে কামব্যাক করছেন তিনি। প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ছবির সিক্যুয়েল। আমিশা প্যাটেলকে দেখা যাবে এই ছবির প্রধান চরিত্রে। সানি দেওলের সঙ্গে বক্স অফিসে ফিরছেন আমিশা। ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ২০১৮ সালে শেষ তাঁকে ছবির পর্দায় দেখা গিয়েছিল।

310
Image Credit : Facebook

সানি দেওল

জুলাই জুড়ে খবরে ছিলেন সানি দেওল। অগস্টের ১১ তারিখ আসছে তাঁর গদর ২। প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ছবির সিক্যুয়েল। আমিশা প্যাটেলকে দেখা যাবে এই ছবির প্রধান চরিত্রে। সানি দেওল ও আমিশার জুটি ফের ফিরছে বক্স অফিসে ।

410
Image Credit : Instagram

ধর্মেন্দ্র

বহুদিন পর ছবির পর্দায় দেখা যায় ধর্মেন্দ্রকে। ২০২০ সালে একটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র। তারপর ২০২১ সালে একটি শর্ট ফিল্মে দেখা যায়। এবার বহুদিন পর রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে অভিনয় করে ধর্মেন্দ্র। যা জুলাই-এ মুক্তি পায়। শেষ ২০১৮ সালে বলিউড ছবি ইয়ামলা পাগলা দিওয়ানা-তে দেখা গিয়েছিল তাঁকে।

510
Image Credit : Social Media

আলিয়া ও রণবীর সিং

জুলাই মাসে মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহিনি। মা হওয়ার পর এই ছবি দিয়ে কামব্যাক করলেন আলিয়া। ছবিতে উঠে এসেছে এক রোম্যান্টিক প্রেমের গল্প। ২৮ জুলাই মুক্তি পয়েছে আলিয়া-রণবীর সিং অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহিনি।

610
Image Credit : instagram

আলিয়া ও রণবীর কাপুর

জুলাই জুড়ে খবরে আলিয়া-রণবীর কাপুর। শোনা যায়, তাদের নাকি বিচ্ছেদ হচ্ছে। আসলে রণবীরের ফ্যামিলি ট্যুরে দেখা মেলেনি আলিয়া ও রাহার। এর পর থেকেই শুরু হয় গুঞ্জন। শোনা যায় তাদের সম্পর্কের অবনতির কথা। তবে, তা যে সম্পূর্ণ গুজব ছিল তা সময়ের সঙ্গে স্পষ্ট বোঝা যায়।

710
Image Credit : Instagram

করণ জোহর

রকি অউর রানি কি প্রেম কাহিনি নিয়ে খবরে করণ জোহর। প্রায় ৭ বছর পর কোনও ছবি পরিচালনা করলেন করণ জোহর। আপাতত তাঁকে প্রযোজকের ভূমিকাতেই দেখা যায়। এবার দীর্ঘদিন পর আলিয়া ও রণবীর অভিনয় করল করণ জোহরের পরিচালনায় রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে।

810
Image Credit : instagram

ফরদিন খান

বিচ্ছেদের কারণে খবরে এলেন ফরদিন খান। স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদ হল তাঁর। দীর্ঘদিনে দাম্পত্য সম্পর্ক ইতি হওয়ার কারণে খবরে এলেন বলি তারকা ফরদিন খান।

910
Image Credit : Social Media

তমন্না ও বিজয়

তমন্না ও বিজয়ের প্রেমের সম্পর্কে সরগরম সম্পূর্ণ বিনোদন জগত। বছর শেষের এক পার্টিতে তাঁদের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল। এই থেকেই সকলে আন্দাজ করেছিলেন সম্পর্কে আছেন তমন্না ও বিজয়। তবে, চলতি মাসে সম্পর্কের কথা স্বীকার করেন তমন্না ও বিজয়।

1010
Image Credit : our own

কঙ্গনা রানাওয়াত

ফের বিতর্কিত মন্তব্য করে খবরে ছিলেন কঙ্গনা। তিনি আলিয়া ও রণবীর কাপুরকে ভুয়ো স্বামী-স্ত্রী জুটি বলেন। যারা বিভিন্ন ফ্লোরে থাকে এবং দাম্পতি হওয়ার ভান করে। বলেন, তাঁর কাছে দাবি করা হয় বিয়েটা লোক দেখানো। সন্তানও সেই প্রচারের অঙ্গ।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Recommended image2
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা
Recommended image3
প্রকাশ্যে আসতেই সুপার হিট, অবসর নেওয়ার পর মুক্তি পেল অরিজিত সিং-র গাওয়া গান
Recommended image4
প্রকাশ্যে এল চাঁদ মেরি দিল ছবি মুক্তির দিন, জেনে নিন কবে বক্স অফিসে দেখা যাবে অনন্যার নতুন ছবি
Recommended image5
২৩ বছর পর বক্স অফিসে ফিরছে 'তেরে নাম', টক্কর দিতে প্রস্তুত 'ব্যাটল অফ গালওয়ান'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved