MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'পরিণীতা থেকে মর্দানি', ছক ভাঙা সাহসী নারীদের পর্দায় এঁকেছেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার

'পরিণীতা থেকে মর্দানি', ছক ভাঙা সাহসী নারীদের পর্দায় এঁকেছেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার

ফের নক্ষত্রপতন বলিউডে। আচমকাই প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। সাহসী নারীরাই জায়গা করে নিয়েছিলেন প্রদীপের ছবিতে। হাতে গোনা মাত্র কয়েকটা ছবির মধ্য দিয়েই তার উজ্জ্বল উপস্থিতি সকলের মণিকোঠায় আজীবন রয়ে যাবে।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 24 2023, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : google

নিভে গেল পরিণীতা-র প্রদীপ। আচমকাই প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না টিনসেল টাউনের। একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বরা একে একে চলে যাচ্ছেন ছেড়ে। মাত্র ৬৭ বছর বয়সেই চলে গেলেন মর্দানি খ্য়াত বলিউডের পরিচালক প্রদীপ সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : social media

বাঙালি পরিচালক হয়েও মুম্বইয়ের প্রথম সারিতেই নিজেকে রেখেছিলেন প্রদীপ সরকার। একাধিক হিট ছবি দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন প্রদীপ সরকার। হালফিলের বাঙালি দাপুটে পরিচালকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

37
Image Credit : Social media

বিজ্ঞাপন দিয়েই নিজের কর্মজীবন শুরু করেছিলেন প্রদীপ সরকার। একাধিক অ্যাড ফিল্মও পরিচালনা করেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালনার হাতেখড়ি হয় প্রদীপ সরকারের। একটু খুটিয়ে দেখলেই দেখা যাবে পরিচালকের সব ছবির কেন্দ্রবিন্দুতেই রয়েছেন নারীরা। শরৎচন্দ্রের লেখনি নির্ভর প্রথম ফিচার ফিল্ম পরিণীতা-র চরিত্রেও বলিষ্ঠ নারীই ছিল প্রধান উপজীব্য। এই ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু হয়েছিল বিদ্যা বালনের। শরৎচন্দ্রের রচনাকে চলচ্চিত্রে সফলভাবে ফুটিয়েছিলেন প্রদীপ সরকার।

47
Image Credit : Asianet News

বাঙালি পরিচালকের নিঁখুত উপস্থাপনা সকলের মন জিতে নিয়েছিল খুব তাড়াতাড়ি। তারপর ২০০৭ সালে ‘লাগা চুনরি মেঁ দাগ’ ছবিতে উঠে এসেছিল এর মহিলার জার্নি । পরিবারের জন্য পতিতাবৃত্তি করতে কুন্ঠাবোধ করেননি সেই সাহসী নারী। বিভাবরী থেকে নাতাশা হয়ে ওঠার গল্প নাড়িয়ে দিয়েছিল দর্শককে।

57
Image Credit : Asianet News

২০১৪ সালে ‘মর্দানি’ ছবিতে দ্বিতীয়বার রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রদীপ সরকার। তার পরিচালিত ছবি মর্দানি দিয়েই দীর্ঘ বছর পর কামব্যাক করেছিলেন রানি মুখোপাধ্যায়। দুঁদে পুলিশ অফিসার শিবানি শিবাজি রাও-এর চরিত্রে ফাঁটিয়ে অভিনয় করেছিলেন রানি। বক্স অফিসেও সুপারহিটের তকমা পেয়েছিস এই ছবি।

67
Image Credit : Asianet News

বাঙালি পরিচালক হয়েও মুম্বইয়ের প্রথম সারিতেই নিজেকে রেখেছিলেন প্রদীপ সরকার। একাধিক হিট ছবি দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন প্রদীপ সরকার। ২০১৮ সালে করা শেষ ছবি ‘হেলিকপ্টার ইলা’-তে নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছিলেন প্রদীপ সরকার। একা মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন কাজল। বক্স অফিসে ছবি সাফল্য না পেলেও আজকের জেনারেশনের মায়েরা রিলেট করতে পেরেছিল এই ছবির কাহিনি।

77
Image Credit : social media

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতকে নিয়ে নটী বিনোদিনী-র হিন্দি বায়োপিক বানানোর কথাও চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। ২০২২ সালে ঘটা করে সেই ঘোষণাও করেছিলেন প্রদীপ সরকার। ছবির প্রি-প্রোডাকশনের কাজও চলছিল, কিন্তু শেষ কাজ সম্পূর্ণ আর হল না। তার আগেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন প্রদীপ সরকার। তবে হাতে গোনা কয়েক ছবির মধ্য দিয়েই তার উজ্জ্বল উপস্থিতি সকলের মণিকোঠায় আজীবন রয়ে যাবে। তারপরই হাতে গোনা ছবি করেই সুপারহিটের জায়গা দখল করে নিয়েছেন প্রদীপ সরকার।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sobhita Dhulipala: বিয়ের প্রথম বছরে মাত্র একমাস দেখা হয়েছে নাগার সঙ্গে, অকপট শোভিতা
Recommended image2
Kriti Sanon: রাখিবন্ধনের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি, কী বললেন নায়িকা?
Recommended image3
Preity Zinta: শ্রাবণের শেষ সোমবার প্যারিসের মন্দিরে প্রীতি, মুহূর্তে ভাইরাল হল ছবি
Recommended image4
Arjun Rampal Wedding: বিয়ের আগে দুই সন্তান, ৮ বছরের লিভ-ইন-র পর চুপিসারে বিয়ে সারলেন অর্জুন-গ্যাব্রিয়েলা
Recommended image5
Taarak Mehta Ka Ooltah Chashmah: নিউ ইয়র্কের India Day Parade-এ তারক মেহতা কাস্ট, উপচে পড়ল ভিড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved