MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি দিয়ে তৈরি পোশাক, দেখে নিন NMACC-তে কেমন সাজে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা

৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি দিয়ে তৈরি পোশাক, দেখে নিন NMACC-তে কেমন সাজে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকলের নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। দেখে নিন কার ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Apr 03 2023, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

চলছে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠান। উদ্বোধনের দিন গিগি হাদিদ, টম হল্যান্ড, জেন্ডায়া, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের মতো তারকারা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে নানান ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

কোন দিন কোন পোশাক পরে তারকারা হজির হলেন তার প্রতি ছিল সকলের নজর। কোন ডিজাইনারের পোশাক কোন তারকার সৌন্দর্য বাড়াল তা জানতে সকলেই চোখ রেখেছিলেন টিভির পর্দায়। একে অপরকে টেক্কা দিতে সকলেই নানান পোশাকে হাজির হন। কেউ পরেছিলেন গাউন তো কেউ পরেছিলেন শাড়ি। তেমনই অভিনেতারাও কম জাননি।

310
Image Credit : Social Media

কেউ যেমন ব্লেজার পরে হাজির হন তো কেউ কেউ পরেছিলেন এথনিক ওয়্যার। যাই হোক, মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকলের নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

410
Image Credit : Social Media

মাল্টি কালার স্কার্ট ও টিউব টপ পরে হাজির হন প্রিয়াঙ্কা। গলায় ছিল সরু স্টোনের জুয়েলারি। কান ছিল টপ দুল। তেমনই পায়ে ম্যাচিং স্টিলেটো। আর নিক পরেছিলেন নীল রঙের ব্লেজার। এই প্লেজারে হাতে ছিল বিশেষ কাজ করা।

510
Image Credit : Social Media

অটোর সঙ্গে পোজ দেন প্রিয়াঙ্কা। অটোর দরজায় হাত রেখে একটি ছবি তোলেন পিগি। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটি দুদিয়ায়। এই ছবিতে প্রিয়াঙ্কার পাশে দেখা গিয়েছে নিককেও। মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার এমন সাজে হাজির হন তারা।

610
Image Credit : Social Media

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের দ্বিতীয় দিনে প্রিয়াঙ্কা ও নিকের জুটি সকলের নজর কাড়ে। এদিনের পোশাক সম্পর্কে নিজেই জানান প্রিয়াঙ্কা। সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেদের ছবি। আর এই ছবি পোস্ট করে জানান কার ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি।

710
Image Credit : Social Media

প্রিয়াঙ্কা লেখেন ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়ি ব্যবহার করে বানানো হয়েছে তাঁর পোশাক। যাতে রূপোর সুতো ও খাদি সিল্কের ওপর সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করা হয়েছে। বেনারসের ক্রাফট ক্লাস্টারে ভিনটেজ টেক্সটাইল হাতে বোনা এই মাস্টার পিস শাড়িটি তৈরি করেছেন।

810
Image Credit : Asianet News

এরই সঙ্গে ডিজাইনারকে ধন্যবান জানান প্রিয়াঙ্কা। পোস্টে লেখেন, ডিজাইনার অমিত আগরওয়াল তৈরি করেছেন পোশাকটি। যা তৈরি করতে প্রায় ছয় মাস সময় লেগেছে। প্রিয়াঙ্কা তাঁর পোস্টে ডিজাইনার অমিত ও তাঁর টিমকে ধন্যবাদ জানান।

910
Image Credit : google

সঙ্গে নীতা অম্বানি ও ঈশাকে অভিনন্দন জানান। তিনি বলেন, মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার ফ্যাশনের দুনিয়ায় একটি অবিশ্বাস্য প্রদর্শনী তৈরি করেছে। এটি ভারতীয় শিল্প ও নকশার প্রচার করেছে। যার কারণে তিনি গর্বিত।

1010
Image Credit : google

বর্তমানে খবরের শিরোনামে রয়েছে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন। তারকা সমারহ ঘটছে এখানে। একের পর এক সেলেবরা হাজির হয়েছেন নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার-এ। যার ছবি চাক্ষুস করেছেন সকলেই।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nana Patekar: শের খানের গর্জন মনে আছে? 'জাঙ্গল বুক'-এ মোগলির শত্রুর গলায় ছিলেন নানা পাটেকর
Recommended image2
Nana Patekar: 'ভারতীয় চলচ্চিত্রের সত্যিকারের কিংবদন্তি,' নানার প্রতি শ্রদ্ধা বিরাট, সচিনদের
Recommended image3
Actor Dhanush Political Entry: বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুশ? রজনীকান্তের ইশারায় জল্পনা তুঙ্গে
Recommended image4
Drishyam 3 Box Office: বক্স অফিসে ঝড় তুলল অজয় দেবগনের দৃশ্যম ৩, জানুন কালেকশন
Recommended image5
Nana Patekar Death: রাজনীতিতে আসার দুর্দান্ত অফার সটান ফিরিয়েছিলেন! এক নজরে নানা পাটেকরের বর্ণময় চরিত্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved