MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সিদ্ধার্থ শুক্লা থেকে রাজু শ্রীবাস্তব- হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন একাধিক সেলেব, রইল তারকাদের কথা

সিদ্ধার্থ শুক্লা থেকে রাজু শ্রীবাস্তব- হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন একাধিক সেলেব, রইল তারকাদের কথা

আজ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নীতেশ পান্ডে। তবে, তিনি একা নন। সিদ্ধার্থ শুক্লা থেকে রাজু শ্রীবাস্তব- হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন একাধিক বলিস্টার। রইল ১০ বলিস্টারের কথা

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : May 24 2023, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Social Media

সতীশ কৌশিক (Satish Kaushik)- ৬৬ বছর বয়সে প্রয়াত হন সতীশ কৌশিক। অভিনেতার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক। হৃদরোগে আক্রান্ত হয়ে ৯ মার্চ ২০২৩ সালে প্রয়াত হন তিনি। অভিনেতা ছাড়াও তিনি পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অন্য দিকে ছিলেন একজন লেখক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

ওম পুরি (Om Puri)- ৬৬ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা। হার্ট অ্যাটাকে মারা যান। মুম্বইয়ের আন্ধেরিতে নিজের বাড়িতে প্রয়াত হন অভিনেতা। ২০১৭ সালে৬ জানুয়ারি প্রয়াত হন এই বিখ্যাত অভিনেতা।

310
Image Credit : our own

ইন্দর কুমার (Inder Kumar)- মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হন। ২০১৭ সালে মারা যান অভিনেতা। সে সময় টেলিভিশন থেকে বড় পর্দায় বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। হৃদরোগ কেড়ে নিয়েছিল তাঁর প্রাণ।

410
Image Credit : our own

রিমা লাগু (Reema Lagoo)- ৫৮ বছর বয়সে মারা যান অভিনেত্রী রিমা লাগু। হার্ট অ্যাটাকে মারা যান অভিনেত্রী। ১৮ মে ২০১৭ সালে প্রয়াত হন তিনি। তাঁর অভিনীত ছবির সংখ্যা হিসেব করা বেশ কঠিন। তিনি একাধিক হেভি ওয়েট স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

510
Image Credit : Instagram

KK- মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন বিখ্যাত গায়ক KK। কলকাতায় শো করতে এসেছিলেন তিনি। শো-র পর রাতে অসুস্থ হয়ে পড়েন। হোটেলেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারেরা।

610
Image Credit : Instagram

রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)- জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫৮ বছর বয়সে। তাঁর আকষ্মিক মৃত্যুতে স্তব্ধ হয়েছিল ফিল্মি দুনিয়া। ২০২২ সালে ২১ সেপ্টেম্বর প্রয়াত হন রাজু শ্রীবাস্তব।

710
Image Credit : Instagram

রাজ কৌশল (Raj Kaushal)- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল। তিনি ছিলেন ডিরেক্টর ও প্রযোজক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল।

810
Image Credit : Nitesh Pandey Instagram

নীতেশ পান্ডে (Nitesh Pandey)- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নীতেশ পান্ডে। বয়স হয়েছিল ৫১। মহারাষ্ট্রের নাসিকের ইগাতপুরীর একটি হোটেলে মারা যান অভিনেতা। রাত ২টো নাগাদ হার্ট অ্যাটাক হয় তাঁর। শ্যুটিং-র কারণে সেখানে ছিলেন তিনি। ১৯৯০ সালে থিয়েটার শুরু করেন নীতেশ পান্ডে। ১৯৯৫ সালে তিনিতেজস নামে সিরিয়ালে কাজ শুরু করেন। মঞ্জিলেই আপনী, অস্তিত্ব..এক প্রেম কাহিনি, জুস্টজু, দুর্গেশ নন্দিনী-র মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তিনি বড় পর্দাতেও কাজ করেছেন। ওম শান্তি ওম, বধাই দো-র সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। তাঁর একটি প্রযোজনা সংস্থা আছে। সংস্থার নাম ড্রিম ক্যাসেল প্রোডাকশন।

910
Image Credit : Getty

ফারুখ শেখ (Farooq Shaikh)- অভিনেতা ফারুখ শেখও মারা যান মাত্র ৬৫ বছর বয়সে। ২০১৩ সালে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর কারণ ছিল হৃদরোগ। ১৯৭৩ সালে তিনি অভিনয় জগতে পার রাখেন। তারপর বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

1010
Image Credit : Getty

সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla)- সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে স্তব্ধ হয়েছিল চলচ্চিত্র জগত। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন তিনি। ২ সেপ্টেম্বর ২০২১ সালে হার্ট অ্যাটাকে মারা যান অভিনেতা। তাঁর প্রয়াত সকলকে হতবাক করে দেয়। ছোট পর্দার বেশ নামজাদা অভিনেতা ছিলেন তিনি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yash Ramayana: রাবণের দশ মাথার দৃশ্য দেখে মুগ্ধ বিবেক ওবেরয়, যশের অভিনয় দেখে কী বললেন বিবেক?
Recommended image2
Ranbir Kapoor And Yash Net Worth: রামায়ণের রাম নাকি রাবণ, সম্পত্তির নিরিখে কে বেশি ধনী?
Recommended image3
Ramayana: থিয়েটারে বসে রণবীরের ছবি দেখলেন আলিয়া? ভাইরাল ছবি ঘিরে জল্পনা
Recommended image4
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image5
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved