MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • KK Death Anniversary: ইয়ারো দোস্তি থেকে তু জো মিলা- রইল কেকে-র গাওয়া সেরা ১০টি গানের হদিশ, দেখে নিন এক ঝলকে

KK Death Anniversary: ইয়ারো দোস্তি থেকে তু জো মিলা- রইল কেকে-র গাওয়া সেরা ১০টি গানের হদিশ, দেখে নিন এক ঝলকে

গত বছর ৩১ মে কেকে-র আকষ্মিক প্রয়াণে স্তব্দ হয়েছিল সঙ্গীত জগত। দেখতে দেখতে পার হল এক বছর। আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে রইল কেকে-র গাওয়া সেরা ১০টি গানের হদিশ।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 31 2023, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

পেয়ার কে পল (পল -১৯৯৯)

কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ-র সেরা গানের তলিকা তৈরি করা বেশ কঠিন। কারণে তিনি বরাবর দর্শকদের হিট গান উপহার দিয়েছেন। তবুও সেই সেরা গানের তালিকা তৈরি করতে গেলে সেই তালিকা স্থান পায় পেয়ার কে পল। এই গানটি ছিল কেকে-র ডেবিউ সোলো স্টুডিও অ্যালবাম। ১৯৯৯ সালে মুক্তি পায় গানটি। সোনি কোম্পানি প্রযোজনার দায়িত্বে ছিলেন। এটি তাঁর কেরিয়ারের একটি সেরা গান।

210
Image Credit : our own

তু আসিকি হ্যায়

‘তুম হ্যায় আসমানে, তু যো হ্যায় সব কুছ হ্যায়.. না কই কমি হ্যায়’। এক সময় খুবই হিট করেছিল ‘তু আসিকি হ্যায়’ গানটি। এটি কেকে-র গাওয়া। এই গান মুক্তির এত বছর পরও বলিউড হিট গানের তালিকায় রয়েছে ‘তু আসিকি হ্যায়’।

310
Image Credit : our own

কেয়া মুখে পেয়ার হ্যায়

কেকে-র সেরা গানের মধ্যে একটি ‘উও লমহে’। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল গানটি। কঙ্গনা রানাওযাত ও সাইনি আহুজাকে দেখা গিয়েছিল গানে। প্রীতম চক্রবর্তী পরিচালনা করেছিলেন গানটি। কেকে-র গাওয়া ‘কেয়া মুখে পেয়ার হ্যায়’ গানটি আজও সকলে মনে রেখেছেন।

410
Image Credit : our own

ইয়ারো দোস্তি

ছাত্র জীবনে ‘ইয়ারো দোস্তি’ গানটি শোনেননি এমন কাউকে খুঁজে পাওযা দায়। বন্ধুত্বের এক আলাদা গান ছিল ‘ইয়ারো দোস্তি’। গানটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল গানটি। কিন্তু, আজও এই গানের সাফল্য মনে রেখেছে সকলে। আজও যে কোনও কলেজ ফেস্টে শোনা যায়, ‘ইয়ারো দোস্তি বরি হি হাসিন হ্যায়,ইয়ে না হো তো কেয়া ফির বলো ইয়ে জিন্দেগি হ্যায়।’

510
Image Credit : our own

তরপ তরপ কে এক দিন

কেকে-র হিট গানের তালিকায় রয়েছে ‘তরপ তরপ কে এক দিন’। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির গান এটি। ছবির সাফল্যের পিছনে এই গানের ভূমিকা বিস্তর। ঐশ্বর্য ও সলমনের সম্পর্কের এক বিশেষ রসায়ন ফুটে উঠেছিল গানে। বলিউডের হিট গানের তালিকায় আজও রয়েছে ‘তরপ তরপ কে এক দিন’ গানটি।

610
Image Credit : PTI

আঁখো মে তেরি

‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানটি বেশ সফল হয়েছিল। এই গান গেয়েছিলেন কেকে। ২০০৭ সালে মুক্তি পায় ছবিটি। এই ছবির সাফল্য সে সময় রেকর্ড গড়েছিল। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন দীপিকা। আঁখো নমে তেরি গানটি ছবির সাফল্যের অন্য তম কারণ।

710
Image Credit : our own

সচ কহে রাহা হ্যায় দিওয়ানা

কেকে-র কেরিয়ারের আরও এক হিট গান ‘সচ কহে রাহা হ্যায় দিওয়ানা’। আজও অনেকের প্লে লিস্টে রয়েছে কেকে-র গাওয়া এই গান। ‘সচ কহে রাহা হ্যায় দিওয়ানা’ গানের সাফল্য আজও লক্ষ্য করা যায়।

810
Image Credit : our own

দিল ইবাদত

কেকে-র গাওযা আরও একটি হিট গান হল ‘দিল ইবাদত, কর রা হা হ্যায়’ গানটি। ইমরান হাসমি ও সোহা আলি খানকে দেখা গিয়েছিল এই গানে। ২০১৪ সালে মুক্তি পায় গানটি। আ

910
Image Credit : our own

লবো কো লব সে

‘ভুল ভুলাইয়া’ ছবি হিট গান ‘লবো কো লবো সে সাজাও, কে হো তুম মুঝে আব বতাও’। এই গানটিও গেয়েছিলেন কেকে। ২০০৭ সালে মুক্তি পায় ছবিটি। গানটি পরিচালনা করেছিলেন প্রীতম চক্রবর্তী। সাইনি আহুজা ও বিদ্যা বালানকে দেখা গিয়েছিল গানে। এটিও কেকে-র গাওয়া আরও এক হিট গান।

1010
Image Credit : our own

তু জো মিলা

সলমনের একাধিক ছবিতে গান গেয়েছিলেন কেকে। সলমন খানের ‘বজরঙ্গী ভাইজান’ ছবির ‘তু জো মিলা’ গানটি কেকে-র গাওয়া। গানটি পরিচালনা করেন প্রীতম। ২০১৫ সালে মুক্তি পায় গানটি। এটি আজও বলিউডের হিট গানের তালিকায় আছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Zubeen Garg Case: জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় পদক্ষেপ, দ্রুত বিচারের জন্য তৈরি ফাস্ট-ট্র্যাক কোর্ট
Recommended image2
ধুরন্ধর ২ ছবিতে ক্যামিও চরিত্রে দেখে দেবেন মোদী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির এক বিশেষ দৃশ্য
Recommended image3
Box Office Records: প্রথম দিনেই বক্স অফিসে ঝড়! এই ৮ ছবির রেকর্ড কি ভাঙতে পারবে 'ধুরন্ধর ২'?
Recommended image4
Dhurandhar 2 Collection: দামি টিকিট, শো বাতিল! তাও বক্স অফিসে তুফান তুলে এক নম্বরে 'ধুরন্ধর ২'
Recommended image5
Dhurandhar 2: শো বাতিল, হলে এসেও ফিরতে হল দর্শকদের! 'ধুরন্ধর ২' নিয়ে চরম ভোগান্তি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved