MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'- রইল করণ জোহরের সেরা ১০টি রোম্যান্টিক ছবির হদিশ

'কুছ কুছ হোতা হ্যায়' থেকে 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'- রইল করণ জোহরের সেরা ১০টি রোম্যান্টিক ছবির হদিশ

সদ্য মুক্তি পেল করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি। এর আগেও একাধিক রোম্যান্টিক ছবি পরিচালনা করেছেন। আজ রইল করণ জোহরের সেরা ১০টি রোম্যান্টিক ছবির হদিশ।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 05 2023, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

কুছ কুছ হোতা হ্যায়

করণ জোহরের কেরিয়ারের অন্যতম ছবি। করণ পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায়। ছবিটি সে সময় ব্যাপক সফল হয়েছিল। সেই সাফল্যে রেশ আজও রয়েছে বক্স অফিসে।

210
Image Credit : Instagram

স্টুডেন্ট অফ দ্য ইয়ার 

২০১২ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ও প্রযোজিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান ডেবিউ করেছিলেন এই ছবি দিয়ে। ছবিটি সুপার ডুপার হিট করে। এই সাফল্যের রেশ ধরে পরে তৈরি হয় সিক্যুয়েল ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২। তবে, এই ছবিটি সেভাবে সফল হয়নি।

310
Image Credit : Instagram

মাই নেম ইজ খান 

করণ জোহর নির্মিত আরও একটি উল্লেখযোগ্য ছবি হল মাই নেম ইজ খান। এই ছবির মধ্য দিয়ে এক বিশেষ বার্তা দিয়েছিলেন করণ জোহর। এই ছবিটিও সে সময় ব্যাপক সফল হয়। আজও হিট বলিউড ছবি তালিকায় স্থান পেয়েছে মাই নেম ইজ খান। শাহরুখ খান ও কাজলকে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে।

410
Image Credit : instagram

রকি অউর রানি কি প্রেম কাহিনি 

২৮ জুলাই মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে অভিনয় করেছেন একাধিক হেভিওয়েট তারকা। ছবিতে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে।

510
Image Credit : Instagram

কভি খুশি কভি গম 

করণ জোহরের কেরিয়ারের অন্যতম ছবি কভি খুশি কভি গম। এই ছবিতে হৃতিক রোশন, করিনা কাপুর খান, শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মতো তারকার। এই ছবিটিও সে সময় ব্যাপক সফল হয়েছিল।

610
Image Credit : Getty

কাল হো না হো

২০০৩ সালে মুক্তি পেয়েছিল কাল হো না হো। ছবিটি শাহরুখ তো বটেই সঙ্গে করণ জোহরের কেরিয়ারেরও অন্যতম ছবি। ছবির গল্প ও প্রযোজনার দায়িত্বে ছিলেন করণ। শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান ও জয়া বচ্চনের মতো তারকাকে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে। এই ছবিটিও সে সময় ব্যাপক আয় করেছিল।

710
Image Credit : instagram

কভি আলবিদা না কহে না

কভি আলবিদা না কহে না ছবির গান আজও স্থান পায় অনেকের ফোনের প্লে লিস্টে। অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, শাহরুখ ও প্রীতি জিন্টাকে দেখা গিয়েছিল কভি আলবিদা না কহে না ছবির প্রধান চরিত্রে। ভালোবাসার এক বিশেষ বার্তা দিয়েছিল ছবিটি।

810
Image Credit : Social Media

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি

করণ জোহরের আরও একটি উল্লেখযোগ্য ছবি হল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। প্রেম ও বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল ছবিটি। ইয়ং জেনারেশনের মানসিকতা উঠে এসেছিল ছবিতে। প্রেম, ইমোশন, রোম্যান্স, কেরিয়ার- এই সব বিষয়গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছিল। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোণ, আদিত্য রায় কাপুর ও কাল্কিকে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে।

910
Image Credit : Social Media

২ স্টেট

আলিয়া ভাট ও অর্জুন কাপুরের কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের। চেতন ভগতের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছিল ২ স্টেট। এই ছবিটিও ব্যাপক ভাবে হিট করে। আজও এই ছবিটি বলিউডের সেরা ছবির তালিকায় স্থান পায়।

1010
Image Credit : our own

ইয়ে দিল হ্যায় মুশকিল

করণ জোহরের আরও একটি উল্লেখযোগ্য ছবি হল ইয়ে দিল হ্যায় মুশকিল। প্রেম ও বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল ছবিটি। রণবীর কাপুর, অনুষ্কা শর্মা, ঐশ্বর্যকে দেখা গিয়েছিল ছবিতে। ছিলেন শাহরুখ খানও। এই ছবিটিও সে সময় ব্যাপক সফল হয়। ছবির কাহিনি তো বটেই সঙ্গে ছবির গান ব্যাপক হিট করেছিল।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
গোলমাল ৫-এ এবার নতুন চমক! আসছেন বলিউডের কোন সুপারস্টার? শুনলে চমকে উঠবেন
Recommended image2
অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরে ভুড়িভোজ, কী কী ছিল সেদিনের মেনুতে
Recommended image3
অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Recommended image4
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা
Recommended image5
প্রকাশ্যে আসতেই সুপার হিট, অবসর নেওয়ার পর মুক্তি পেল অরিজিত সিং-র গাওয়া গান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved