MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Priyanka Chopra: বিয়ের আগে এই পাঁচ তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা, দেখে নিন তালিকা

Priyanka Chopra: বিয়ের আগে এই পাঁচ তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা, দেখে নিন তালিকা

বলিউডে পা রাখার পর থেকে প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই ছিলেন খবরে। ছবির কাজ থেকে ব্যক্তিগত জীবন সব নিয়ে বারে বারে খবরে আসতে দেখা গিয়েছে তাঁকে। তিনি কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন এই নিয়ে সর্বদা দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 12 2023, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

বিয়ের আগে এক নয় একাধিক তারকার সঙ্গে নাম জড়ায় প্রিয়াঙ্কার। এই সকল তারকাদের সঙ্গে ডেটিং করতেন তিনি। তবে, নানান কারণে সম্পর্ক পরিণতি পায়নি। এই তালিকায় যেমন আছেন শাহরুখ খান, তেমনই আছেন শাহিদ কাপুর। আজ রইল প্রিয়াঙ্কা চোপড়ার সেই সকল সম্পর্কের কথা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Instagram

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের কথা অনেকেই জানা। অনেকেই শুনেছি, সেই প্রেমের কারণে বলিউড ছাড়তে হয়েছিল তাঁকে। তেমনই হারমান বাওয়েজা-র সঙ্গে প্রিয়াঙ্কার প্রেম এক সময় নজর কেড়েছিল সকলের। কিন্তু, তা সত্ত্বেও তা পরিণতি পায়নি। কিন্তু, নায়িকার প্রেমিকের তালিকায় এমন অনেক স্টার আছেন যাদের নাম সকলের অজানা। আজ রইল সেই তালিকা।

310
Image Credit : Instagram

অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা। মডেলিং করার সময় তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের প্রেম ছিল বেশ গভীর। কিন্তু, বলিউডে পা রাখার পর সেই প্রেম ভেঙে যায়। এর পর নিজেকে সামলে এগিয়ে চলেন নায়িকা।

410
Image Credit : our own

হারমান বাওয়েজার সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের কথা সকলেই শুনেছিলেন। লাভ স্টোরি ২০৫০ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তখন থেকেই শুরু সম্পর্ক। এই সম্পর্ক বেশ কিছুদিন থাকলেও শেষে নানান কারণে ব্রেকআপ হয়।

510
Image Credit : Social Media

শাহিদ কাপুরের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় দীর্ঘ জল্পনা শোনা যায়। কিন্তু, জনসমক্ষে কেউই সম্পর্কের কথা স্বীকার করেনিন। সময়ের সঙ্গে পরিবর্তন হয় শাহিদ ও প্রিয়াঙ্কার জীবনে। দুজনেই নিজের কাজে ব্যস্ত হয়ে যান।

610
Image Credit : Getty

অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। দুজনের অনস্ক্রিন রোম্যান্স করতে দেখেছেন সকলে। এক সময় হিট জুটি ছিলেন তাঁরা। সে সময় প্রিয়াঙ্কাকে মন দিয়ে ফেলেন অক্ষয়। এই নিয়ে অক্ষয়ের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। পরে দুজনেই সম্পর্ক থেকে বেরিয়ে যান।

710
Image Credit : instagram

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের কথা কারও অজানা নয়। প্রিয়াঙ্কা ও শাহরুখের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল দীর্ঘদিন। এই সম্পর্ক ভাঙে গৌরি খানের হস্তক্ষেপে। এরপর বলিউডে কাজ করা প্রিয়াঙ্কার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল বলে শোনা যায়।

810
Image Credit : our own

এমনই একাধিক স্টারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। শেষে ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। হলিউডে পা রাখার পর নিকের সঙ্গে সম্পর্কে জড়ান। শেষ নিজের থেকে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা।

910
Image Credit : our own

বর্তমানে হলিউডে জমিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা। সেখানেই পেতেছেন নতুন সংসার। সোরাগেসির মাধ্যমে মাও হয়েছেন তিনি। কদিন আগে নিকা মুকেশ আম্বানী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। নিক ও মালতী এসেছিল তাঁর সঙ্গে। ভারতে আসার পর পপারাৎজি-দের ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে পোজ দিয়ে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।

1010
Image Credit : our own

তারপর মেয়েকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন তিনি। প্রায়শই মেয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ে মালতি মেরি-র প্রথম ইস্টারের ছবি থেকে শুরু করে তাঁর সঙ্গে খেলার ছবিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। তেমনই সদ্য ভাইরাল হয়েছে তার ছবি। যেখানে দেখা যাচ্ছে, মন দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত মালতি মেরি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image2
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image3
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image4
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Recommended image5
Jailer 2: আসছে ধামাকা, রজনীকান্তের ‘জেলার ২’ রিলিজ হতে বাকি আর মাত্র ৬ দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved