MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Bollywood Celebrity: বেশি বয়সে মাতৃত্বের স্বাদ পেয়েছেন, দেখে নিন দেরি করে মা হলেন কোন কোন তারকা

Bollywood Celebrity: বেশি বয়সে মাতৃত্বের স্বাদ পেয়েছেন, দেখে নিন দেরি করে মা হলেন কোন কোন তারকা

গর্ভধারণ বা সন্তানের জন্ম দেওয়া নিয়ে সকলের মত ভিন্ন। কেউ বিয়ের পর পরই মা হতে চান তো কেউ ইচ্ছাকৃত দেরি করে থাকেন। আজ রইল কয়েকজন বলিতারকার কথা। বেশি বয়সে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এরা। দেখে নিন দেরি করে মা হলেন কোন কোন তারকা।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 22 2023, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

ঐশ্বর্য রাই বচ্চন

২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য। তাঁদের বিয়ে সে সময় সব থেকে জাঁকজমক পূর্ণ বিয়ে ছিল। বিয়ের প্রায় ৪ বছর পর মা হন ঐশ্বর্য রাই বচ্চন। প্রায় ৩৮ বছর বয়সে মেয়ে আরাধ্যার জন্ম দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

210
Image Credit : madhuri dixit instagram

মাধুরী দীক্ষিত

১৯৯৯ সালে ডক্টর নেনে-কে বিয়ে করেন মাধুরী। বিয়ের পর বিদেশ পাড়ি দিয়েছিলেন নায়িকা। ৩৭ বছর বয়সে মা হন মাধুরী দীক্ষিত। ৩৭ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের জন্ম জেন ৩৮ বছর বয়সে। বর্তমানে দুই ছেলে রয়েছে তাঁদের।

310
Image Credit : Instagram

রানি মুখোপাধ্যায়

২০১৪ সালে প্রাইভেট সেরিমনি করে বিয়ে করেন আদিত্য চোপড়াকে। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর রানিকে বিয়ে করেন আদিত্য। ৩৮ বছর বয়সে মেয়ের জন্ম দেন রানি। মেয়ে আদিরাকে তিনি সব সময় গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন।

410
Image Credit : instagram

করিনা কাপুর খান

২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন করিনা কাপুর খান। ৩৬ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। তিনি গর্ভবতী অবস্থায় কাজ করে সকলের নজর কেড়েছিলেন। তার পর জন্ম হয় জেহ-র।

510
Image Credit : shilpa shetty instagram

শিল্পা শেট্টি

২০০৯ রাজ কুন্দ্রার সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন শিল্পা শেট্টি। রাজ তাঁর প্রথম পত্নীকে ডিভোর্স দেওয়ার পর শিল্পাকে বিয়ে করেন। তাঁদের বর্তমানে এক ছেলে ও এক মেয়ে। ৩৮ বছর বয়সে তাঁর ছেলে ভিভানের জন্ম দেন। পরে সারগেসীর মাধ্যমে ৪৪ বছর বয়সে ফের মা হন শিল্পা।

610
Image Credit : Social Media

ফারহা খান

২০০৪ সালে নিজের থেকে বয়সে ছোট শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারহা খান। ম্যায় হু না ছবির এডিটর ছিলেন ফারহা। সেই থেকে তাঁদের পরিচয়। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন ফারহা-শিরীষ। ৪৩ বছর বয়সে মা হন ফারহা খান। দুই মেয়ে ও এক ছেলের জন্ম দেন। আইভিএফ পদ্ধতির দ্বারা সন্তানের জন্ম দিয়েছিলেন ফারহা খান।

710
Image Credit : google

নেহা ধূপিয়া

বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন নেহা। সেই অবস্থাতেই অঙ্গদ বেদীকে বিয়ে করেন। ২০১৮ সালে নেহা ও অঙ্গদ সাত পাঁকে বাঁধা পড়েন। এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। শেষে ৩৭ বছর বয়সে মা হন নেহা ধূপিয়া। ২০১৮ সালেই তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। এরপর ২০২১ সালে দ্বিতীয় সন্তান হয় তাঁদের।

810
Image Credit : Social Media

শ্রীদেবী

বনি কাপুরের সঙ্গে ১৯৯৬ সালে সাত পাকে বাঁধা পড়েন শ্রীদেবী। মোনা কাপুরকে ডিভোর্স দেওয়ার পর শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি। তাঁদের দুই কন্যা সন্তান আছে। শ্রীদেবীর যখন প্রথম সন্তান অর্থাৎ জাহ্নবীর জন্ম হয় তখন তাঁর বয়স ছিল ৩১।

910
Image Credit : Instagram

প্রিয়াঙ্কা চোপড়া

তেমনই বর্তমানে অনেক তারকাই সারোগেসি পদ্ধতি দ্বারা মা হচ্ছেন। সেক্ষেত্রে বয়সের কারণে তেমন কোনও সমস্যা হচ্ছে না। সদ্য ৩৯ বছর বয়সে সারাগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক ও প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে এসেছে কন্যা সন্তান।

1010
Image Credit : freepik

সন্তান ধারণ নিয়ে সকলের মত থাকে ভিন্ন। সাধারণ পরিবার থেকে তারকার পরিবারের এই চিত্র একই। কেউ কম বয়সে সন্তান নিতে চান তো কেউ দেরি করেন। তেমনই, অনেক তারকা বিয়েও করে থাকেন দেরিতে। সে কারণে তারা বেশি বয়সে মাতৃত্বের স্বাদ নিয়ে থাকেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image2
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image3
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image4
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image5
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved