MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • আদিপুরুষ থেকে সেলফি- হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও দর্শকদের মন কাড়তে ব্যর্থ হল এই ছবিগুলো, রইল চলতি বছরের প্রথমার্ধে মুক্তি পাওয়া ফ্লপ ছবির তালিকা

আদিপুরুষ থেকে সেলফি- হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও দর্শকদের মন কাড়তে ব্যর্থ হল এই ছবিগুলো, রইল চলতি বছরের প্রথমার্ধে মুক্তি পাওয়া ফ্লপ ছবির তালিকা

আদিপুরুষ থেকে সেলফি- হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও দর্শকদের মন কাড়তে ব্যর্থ হল এই ছবিগুলো, রইল চলতি বছরের প্রথমার্ধে মুক্তি পাওয়া ফ্লপ ছবির তালিকা 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 05 2023, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

আদিপুরুষ-

১৬ জুন মুক্তি পায় ‘আদিপুরুষ’। ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে প্রভাস, কৃতি, সইফ আলি খানের মতো তারকাদের দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। ৫০০ কোটি বাজেটের এই ছবি পরিচালনা করেছিলেন ওম রাউত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Instagram

আদিপুরুষ

ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি। যে ছবি প্রথম দিনে ছবির আয় ছিল ৮৬.৭৫ কোটি। ১৫ দিনের মাথা আয় দাঁড়ায় ১ কোটিরও নীচে। দর্শকদের মন কাড়তে ব্যর্থ হল এই ছবিটি।

310
Image Credit : salman khan instagram

কিসি কা ভাই কিসি কি জান

এপ্রিলে মুক্তি পায় কিসি কা ভাই কিসি কি জান। এই ছবিতে অভিনয় করেছেন একাধিক দক্ষিণী স্টার। প্রধান চরিত্রে আছেন সলমন খান। বাকি চরিত্রে দেখা গিয়েছে ভেঙ্কটেশ দগ্গুবতী। ছবিতে অন্যান্য রয়েছে, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘম জুয়াল, জ্যাসি গিল, আবদু রোজিকের মতো একাধিক স্টার।

410
Image Credit : instagram

কিসি কা ভাই কিসি কি জান-

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। ছবিটি সারা দেশে ৪৫০০ স্ক্রিনে মুক্তি পায়। তা সত্ত্বেও দর্শকদের মন কাড়তে ব্যর্থ হয় ছবিটি। সলমন খানের উপস্থিতিও সেভাবে ম্যাজিক করতে পারেনি এই বার।

510
Image Credit : instagram

ভোলা

বলিউড ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়েছে অজয় দেবগণ অভিনীত ভোলা। এই ছবি দিয়ে দর্শক মনে আশা ছিল বিস্তর। কিন্তু, অজয় সে আশা পূরণ করতে ব্যর্থ হন। এই অ্যাকশন ছবিটি পরিচালনাও করেন অজয়।

610
Image Credit : instagram

ভোলা

১০০ কোটি বাজেটের এই ছবি মুক্তি পেয়েছিল ৩০ মার্চ। ছবিতে অজয় ছাড়াও দেখা গিয়েছে টাব্বু, সঞ্জয় মিশ্র, দীপক, গজরাজ রাওয়, ভীনিত কুমার সহ আরও অনেককে।

710
Image Credit : Social Media

সেলফি

ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় সেলফি। অক্ষয় অভিনীত সেলফি ফ্লপ ছবির তালিকায় নাম লেখায়। রাজ মেহেতা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবির কেন্দ্র ছিল এক স্টার ও ভক্তের কাহিনি।

810
Image Credit : Social media

সেলফি

সেলফি ছবির বাড়তি পাওনা বলতে ইমরান হাসমি। এক পুলিশ কর্মীর ভূমিকায় দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন ডায়না পেন্টি, নুসরত ভারুচা। ছবিতে অক্ষয়ের ভক্তের ভুমিকায় অভনিয় করেন ইমরান।

910
Image Credit : our own

যারা হাটকে জারা বাচকে

ছবি ঘিরে যে অর্থে প্রচার হয়েছিল ততটা আয় করতে পারেনি যারা হাটকে জারা বাচকে। রূপোলি পর্দায় প্রথমবার জুটি বাঁধবেন সারা আলি খান ও ভিকি কৌশল। ২ জুন মুক্তি পায় ‘যারা হাটকে জারা বাচকে’। এক মধ্যবিত্ত পরিবারের দম্পতির কাহিনি নিয়ে তৈরি ‘যারা হাটকে জারা বাচকে’।

1010
Image Credit : instagram

যারা হাটকে জারা বাচকে

গল্পের পটভূমি ইন্দোর। ইন্দোরের এক মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে মেয়ের বিবাহিত জীবনের গল্প। প্রেম, রোম্যান্স, ইমোশন, ড্রামা নিয়ে তৈরি ছবিটি। ছবিতে ছিলেন সারা আলি খান ও ভিকি কৌশলের মতো স্টার। তা সত্ত্বেও ব্যবসা করতে পারেনি ছবিটি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jacqueline Fernandez: সুকেশ প্রতারক জেনেও দামি উপহার নিতেন জ্যাকলিন! কিক গার্লকে নিয়ে গোপন কথা ফাঁস
Recommended image2
Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
Recommended image3
Ramayana: বদলে গেল 'রামায়ণ'-এর মুক্তির দিন! দিওয়ালির আগেই আসছে রণবীরের ছবি?
Recommended image4
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image5
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved