MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Love Life: এই নয় বলিউড তারকার প্রেম ভাগ্য বেশ কঠিন, সহজে মেলেনি ভালোবাসার মানুষ

Love Life: এই নয় বলিউড তারকার প্রেম ভাগ্য বেশ কঠিন, সহজে মেলেনি ভালোবাসার মানুষ

সহজে কেউ মনের মানুষ খুঁজে পান তো কেউ পান দেরি করে। আজ রইল ১০ বলিউড তারকার কথা। এদের প্রেম ভাগ্য বেশ কঠিন, সহজে মেলেনি ভালোবাসার মানুষ। এদের মধ্যে অনেকে এখনও একা জীবন কাটান।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 25 2023, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : instagram

রেখা

অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের কথা সকলের জানা। অমিতাভ বচ্চন, রেখা ও জয়া বচ্চনের ত্রিকোণ প্রেমের কাহিনি এক সময় ছিল বলি গসিপের শীর্ষে। এখনও আলোচনা হয় তাদের সম্পর্ক নিয়ে। রেখার প্রেম প্রেম ভাগ্য বেশ কঠিন। অমিতাভের সঙ্গে সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছায়নি। তারপর মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু, তিনি আত্মহত্যা করেন।

29
Image Credit : Social Media

সলমন খান

একাধিক মেয়ের সঙ্গে নাম জড়ালেও এখনও সিঙ্গেল সলমন খান। সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বর্য রাই, ক্যাটরিনা থেকে লুলিয়া ভান্টুর- একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন। তাও কারও সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াননি সলমন খান।

39
Image Credit : Instagram

শাহিদ কাপুর

মীরা রাজপুতকে বিয়ে করলেও তার আগে দীর্ঘদিন করিনা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন শাহিদ কাপুর। করিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ হয়। শাহিদের প্রেম জীবন বেশ জটিল। তবে, বর্তমানে মীরা রাজপুতকে বিয়ে করে সুখে রয়েছেন শাহিদ কাপুর।

49
Image Credit : Getty

সুস্মিতা সেন

সুস্মিতা সেনের প্রেম জীবনও বেশ কঠিন। একাধিক সম্পর্কে জড়ালেও এখনও তাঁর জীবনে আসেনি আসল মানুষ। কেরিয়ারের শুরু থেকে নানান সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। তবে, বিয়ে করেননি তিনি। অল্প বয়সে তিনি দুই কন্যা সন্তানকে দত্তক নেন।

59
Image Credit : kartik aaryan instagram

কার্তিক আরিয়া

বলিউডের হ্যান্ডসম হাঙ্ক কার্তিক আরিয়ানের প্রেম জীবন বেশ জটিল। নানান তারকার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। তবে, এখনও কোনও নায়িকার সঙ্গে সেভাবে সম্পর্কে জড়াননি কার্তিক। এখনও তাঁর জীবনে আসেনি মনের মানুষ।

69
Image Credit : Instagram

টাববু

সাজিদ নদিয়াদওয়ালার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন টাব্বু। তেমনই নাগার্জুনা বিবাহিত হওয়ার পরও টাব্বুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও পরে তা ভেঙে যায়। আবার অনেকে বলেন অজয় দেবগণের সঙ্গে সম্পর্কে আছেন টাব্বু। তাঁর প্রেম জীবন বেশ কঠিন। তবে, এখনও বিয়ে করেননি টাব্বু।

79
Image Credit : Social media

পরবিন বেবি

পরবিন বেবি-র প্রেম জীবন বেশ কঠিন। একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান পরবিন বেবি। তবে, কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। মহেশ ভাটের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন পরবিন বেবি। তবে, সে সম্পর্কে টেকেনি।

89
Image Credit : Twitter

কঙ্গনা রানাওয়াত

আদিত্য পাঞ্চোলি, হৃতির রোশন-সহ আরও তারকার সঙ্গে নাম জড়ায় কঙ্গনা রানাওয়াতের। তবে, এখনও বিয়ে করেননি নায়িকা। নানান সম্পর্কে জড়ালেও কোনও স্থায়ী সম্পর্কে আসেনি কঙ্গনার জীবনে।

99
Image Credit : Facebook

সানি দেওল

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সানি দেওল। তবে, সেই সম্পর্ক পরিণতি পায়নি। শেষে পূজা দেওলকে বিয়ে করেন সানি। বর্তমানে দাম্পত্য জীবনে সুখী সানি দেওল।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরে ভুড়িভোজ, কী কী ছিল সেদিনের মেনুতে
Recommended image2
অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Recommended image3
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা
Recommended image4
প্রকাশ্যে আসতেই সুপার হিট, অবসর নেওয়ার পর মুক্তি পেল অরিজিত সিং-র গাওয়া গান
Recommended image5
প্রকাশ্যে এল চাঁদ মেরি দিল ছবি মুক্তির দিন, জেনে নিন কবে বক্স অফিসে দেখা যাবে অনন্যার নতুন ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved