বনগাঁর একটি শো-কে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন উদ্যোক্তা তনয় শাস্ত্রী। দেরিতে আসার অভিযোগে মিমির কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পারিশ্রমিক ফেরত চেয়ে নোটিস পাঠানো হয়েছে।

এবার আইনের জালে মিমি চক্রবর্তী। বনগাঁর শোয়ের উদ্যোক্তা তনয় শাস্ত্রীয় অভিযোগের ভিত্তিতে আইনি নোটিস পাঠানো হল অভিনেত্রীকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টলিউডের জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন মিমি। কিন্তু, অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগ তুলে অভিনেত্রী অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তনয় শাস্ত্রীকে। তারপর জেল থেকে মুক্তি পেয়ে পাল্টা আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক উষ্কে দিলেন তিনি।

জানা গিয়েছে, তনয় শাস্ত্রী অভিনেত্রীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন। অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক বাবদ দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকাও ফেরত চাওয়া হয়েছে। দাবি, নির্ধারিত সময় অনুসারে রাত সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল মিমির। কিন্তু, তিনি সাড়ে এগারোটায় পৌঁছান। কিন্তু, অনুষ্ঠান চলার সময়সীমা ছিল রাত বারোটা পর্যন্ত। কিন্তু নায়িকা দেরিতে আসায় অনুষ্ঠান আংশিকভাবে ভেস্তে যায়।

আইনি নোটিসে বলা হয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে জনসমক্ষে মিমি ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি দুই ধরনের মামলাই দায়ের করা হবে।

এদিকে আবার তনয় শাস্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে উল্টে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আসে তনয়, তাঁর ছেলে ও এক প্রতিবেশীর বিরুদ্ধে। যদিও বনগাঁ মহকুমা আদালতের বিচারক তিনজনকেই জামিন দেয়। এই পরিস্থিতিতে ফের মিমিকে নিয়ে নতুন আইনি জটিলতা শুরু হল। অনুষ্ঠান প্রায় ২ ঘন্টা দেরিতে পৌঁছানোর কারণে মিমির বিরুদ্ধে নোটিস দিল তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রীর আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি বুধবার মিমি চক্রবর্তীকে আইনি নোটিস পাঠিয়েছে। সেখানে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ২ ঘন্টা পরে আসার কারণে দেওয়া হল নোটিস। অভিনেত্রীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন। অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক বাবদ দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকাও ফেরত চাওয়া হয়েছে।