কর্মী রাহুলের মৃত্যুর জেরে টলিউডে যে কর্মবিরতি চলছিল, তা অবশেষে উঠে গেল। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও প্রযোজকদের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে ৭২ ঘণ্টার মধ্যে ব্যান হওয়া শিল্পী ও পরিচালকদেরও কাজে ফেরানো হবে।

প্রিয় রাহুলের জন্য একজট হয়েছে বাংলা সিনেদুনিয়া। গত ২৯ মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের কাজ করতে গিয়ে প্রয়াত হয় রাহুল। কিন্তু, ঠিক কী করে সে প্রয়াত হল আজও স্পষ্ট নয় কারও কাছে। এদিকে রাহুলের মৃত্যুর প্রায় ১০ দিন পার হতে চলল। এই নিয়ে সরব হয়েছিল গোটা টলিউড। সিনেইন্ডাস্ট্রির সকল সদস্যের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ডেকেছিল তারা। বিস্তর আলোচনা শেষে আজ উঠে গেল সেই কর্মবিরতি। আজ থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে টলিউড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভবিষ্যতে যাতে স্টুডিও পাড়ার কোনও সদস্যের সঙ্গে এমন ঘটনা না ঘটে সেই দাবি একজোট হয়েছিল আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা।

এদিন বৈঠক শেষ দেব বলেন, ‘আজ আমরা আর্টিস্ট ফোরাম অথবা ফেডারেশন নই। আজ আমরা সবাই এক। অনেক আর্টিস্ট এবং পরিচালক ব্যান আছে। তাদের সবাইকে কাজে ফেরানো হবে। বুম্বাগা কথা দিয়েছে ৭২ ঘন্টার মধ্যে তারা কাজে ফিরবে।’ তবে, তারা কোন সিরিয়াস বা সিনেমায় যোগ দেবেন তা আপাতত স্পষ্ট নয়।

প্রসঙ্গত, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, শ্যুটিং-র সময় জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। সদ্য এই ঘটনার সঠিক তদন্তের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়াঙ্কা সহ টলিউডের একাধিক সদস্যরা। শনিবার হয়েছে প্রতিবাদ মিছিল। তারপর দায়ের হল এফআইআর। জানা যাচ্ছে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা।