করোনা মোকাবিলায় হাতে হাত দিয়ে এগিয়ে এসেছেন তারকারা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছেন সকলেই সাহায্যপ্রাপ্যদের তালিকা থেকে বাদ পড়েননি ফোটোগ্রাফাররাও এবার তাঁদের খাতে একতা কাপুর দিলেন ২.৫ কোটি

করোনা মোকাবিলায় সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছেন তারকারা। বলিউডের প্রশংসায় পঞ্চ মুখ সকলেই। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো, পিছিয়ে নেই কোনও তারকাই। কেউ নিয়েছেন দুস্থ মানুষের খাবারের ভার, কেউ আবার পাশে দাঁড়িয়েছেন ডাক্তার ও পুলিশকর্মীদের। সেই তালিকা থেকে বাদ পড়েননি ফৎোটোগ্রাফাররাও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বলিউড কাজ করার জন্যই জন্ম কিয়ারার, প্রমাণ দিল ভাইরাল ভিডিও

হৃত্বিক রোশন ও রোহিত শেট্টি ইতিমধ্যেই সাধ্যমত অর্থদান করেছেন তাঁদের খাতে। বন্ধ শ্যুটিং। বন্ধ রয়েছেন স্থানে অস্থানে তারকাদের আনাগোনা। এমনই পরিস্থিততে নেই উপার্জন। কীভাবে চলবে তাঁদের, সংকটের সময় মুখ ফেরাল না বলিউড। পাপারাৎজিদের একটা ক্লিকে যেখানে তোলপাড় হয়ে যায় নেট দুনিয়া, একাধিক রহস্য ফাঁস হয়ে যায় তারকাদের, তাঁরাই আজ কৃতজ্ঞ বলিউডের পদক্ষেপে। 

View post on Instagram

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একটা কাপুর। তিনি ফোটোগ্রাফারদের সাহায্যের জন্য দান করলেন ২.৫ কোটি টাকা। ধন্যবাদ জানিয়ে ভাইরাল হল নেট দুনিয়ায় এই খবর। একটা কাপুরের এই সাহায্যে অনেকটা উপকৃত পাপরাৎজিতেরা। সাময়িক হলেও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সাহায্য যথেষ্ট। কতদিন, কীভাবে চলবে লকডাউন, তা এখনও পরিষ্কার নয়, তাই তারকাদের পাশে পেয়ে স্বস্তিতে তাঁরা। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা