ছবিতে মুগ্ধ হৃত্বিক ছবিটি তাঁকে মনে করিয়ে দিল অনেক না বলা কথা সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি অভিনেতার মুহূর্তে ভাইরাল পোস্ট

শিল্পী মানেই জীবনে চলার পথে একাধিক বাঁকের সন্মুখীন হওয়া। শিল্পী মানেই কোথাও যেন নিজেকে হারিয়ে বার বার খুঁজে পাওয়া। আছে সাফল্য আছে ব্যর্থতা। প্রতিটা পদে পদে যেন নিজেকে আবিষ্কার করা, যুদ্ধ করে চলা মানুসিক ও শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে। আবেগ প্রবণ হয়ে এমনই একটি পোস্ট করলেন গ্রীক গড। ফ্যানকে ধন্যবাদও দিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ কোথায় হানিমুনে যাবেন আলিয়া-রণবীর, বিয়ের আগেই রহস্য ফাঁস

কোনও তারকারই চলার পথ প্রথম থেকে মসৃণ হয়না। চরাই উৎরাইয়ের মধ্যে দিয়েই কাটাতে হয় জীবন। ক্যামেরার পেছনে থাকা মানুষটাকে দর্শকদের চিনেই উঠতে পারেন না. থেকে যা কেবল পর্দায় অভিনয় টুকু। হৃত্বিক রোশনও এর ব্যতিক্রম নয়। কেরিয়ারে এক ধামাকাদার সূত্রপাত হলেও কোথাও গিয়ে যেন মাঝের বেশ কিছুদিন দর্শকেরা সেভাবে পাননি হৃত্বিককে। সেই সময়ের কথাই এবার স্মরণ করলেন অভিনেতা।

View post on Instagram

সম্প্রতি নেট দুনিয়ায় একটি পোস্ট করলেন হৃত্বিক রোশন। নিজের একটি সুন্দর ছবি পোস্ট করেন হৃত্বিক। কিন্তু তাঁর জানাছিল না ছবিটি কে তুলেছেন। তাঁর উদ্দেশ্যেই তিনি লিখলেন, 'কি সুন্দর ছবি, আমার শৈশবের কথা মনে করিয়ে দিল, আমার অদম্য আশার কথা মনে করিয়ে দিল, কখনও কখনও কিছু জিনিস আমাদের মনে করিয়ে দেয় জীবনে সব থেকে বেশি কি চেয়েছিলাম। যদি তুমি ভয় আর রাগের পথে চল, তুমি ভয় আর রাগই খুঁজে পাবে। সেই পরিস্থিতিতেই চলার চেষ্টা কর যেটা তুমি চাইছ। যেখানে তোমার লক্ষ্য স্থির থাকবে, সেখানেই তুমি পৌঁছবে। ধন্যবাদ, যেই এই ছবিটা তুলে থাকনা কেন, আজ অনেক কিছু মনে করিয়ে দিল এই ছবি।'