কৈশরেই শুনতে হয়েছিল একাধিক প্রশ্ন শরীরের বিভিন্ন অংশের মাপ নিয়ে সমস্যা বাড়িয়ে দেওয়া হত মাপ স্মৃতি ঘিরে আক্ষেপ ইলিয়ানার

শরীরের বিভিন্ন অংশের মাপ কেমন, কত, এই ধরনের অনেক পরিস্থিতির সন্মুখীন হতে হয় অনেককেই। সেই তালিকায় ছিলেন বরফি খ্যাত অভিনেত্রী ইলিয়ানাও। তাঁকে একাধিকবার এই ধরনের কটূক্তির সন্মুখীন হতে হয়েছে। পরিস্থিতির কথা নিজে মুখেই সকলকে জানালেন তিনি। তাঁর কেরিয়ারের শুরুটা মোটেও ছিল না মসৃণ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কখনও মোটা অভিনেত্রীদের ট্রোলের কিংবা বাতিলের সন্মুখীন হতে হয়, তেমনই আবার বেশি রোগা হলেও হতে হয় নানা প্রশ্নের সন্মুখীন। ইলিয়ানা কাজ শুরু করেছিলেন দক্ষিণীছবির মধ্যে দিয়ে। মাত্র ১৩-১৪ বছর বয়সেই তাঁকে শুনতে হত শরীরের বিভিন্ন অংশের মাপ নিয়ে নানা কথা। এখানেই শেষ নয়, একটি ছবিতে বাড়িয়ে দেওয়া হয়েছিল শরীরের বিভিন্ন অংশের মাপ। যা প্রকৃতই ইলিয়ানার মাপ নয়। 

View post on Instagram

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন অভিনেত্রী। বিভিন্ন সময় যে ধরনের পরিস্থির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি তা তুলে ধরেন সকলের সামনে। শুরুতে অনিচ্ছার সত্ত্বেও অনেক ছবিতে তিনি অভিনয় করেছিলেন। অভিজ্ঞতাহীন ব্যক্তিদের সঙ্গেও কাজ করতে হয়েছিল তাঁকে। তবে তারপর থেকেই ছবি নিয়ে বেশ সতর্ক হয়েগিয়েছিলেন তিনি। পরবর্তীতে আর ফিরে তাঁকাতে না হলেও সেই আক্ষেপ আজও রয়েগিয়েছে অভিনেত্রীর মনে।