MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Mandana Karimi: 'ভারত আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে', দেশ ছাড়ার পরিকল্পনা এই অভিনেত্রীর

Mandana Karimi: 'ভারত আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে', দেশ ছাড়ার পরিকল্পনা এই অভিনেত্রীর

ইরানি অভিনেত্রী মন্দানা করিমি বেশ কয়েক বছর ধরে ভারতে বসবাস করছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভারত ছেড়ে ইরানে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

2 Min read
Author : Anulekha Kar
Published : Mar 04 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
দেশ ছাড়ছেন এই অভিনেত্রী
Image Credit : নিজস্ব চিত্র

দেশ ছাড়ছেন এই অভিনেত্রী

ইরানি অভিনেত্রী মন্দানা করিমি বেশ কয়েক বছর ধরে ভারতে থাকেন। তিনি কয়েকটি ছবিতে অভিনয় করেছেন এবং 'বিগ বস সিজন ৯'-এ অংশ নিয়েছিলেন। তবে, অভিনেত্রী এখন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর তিনি দেশে ফিরতে চান।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
দেশ ছাড়ছেন এই অভিনেত্রী
Image Credit : Instagram

দেশ ছাড়ছেন এই অভিনেত্রী

'বলিউড হাঙ্গামা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্দানাকে ইরানে ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেত্রী বলেন, "যে মুহূর্তে ওরা ঘোষণা করবে যে এই স্বৈরাচার শেষ, আমি চলে যাব। এমনিতেও আমার জিনিসপত্র গোছানো আছে, আমি ভারতও ছাড়ছি। এটাই পরিকল্পনা, কারণ আমার মনে হচ্ছে ভারতের সঙ্গে আমার সম্পর্ক শেষ। খুব অল্প বয়সে আমি ভারতে এসেছিলাম, তাই এটা আমার জন্য কঠিন। ভারত আমাকে সব দিয়েছে—আমার মডেলিং, অভিনয় জীবন, ভালোবাসা, বন্ধু। কিন্তু আমার মনে হয়, ভারতে আমার কথা বলার অধিকার নেই।"

Related Articles

Related image1
Bridgerton Season 4: ফিরেই বাজিমাত, নেটফ্লিক্স চার্টে আবার শীর্ষে ব্রিজারটন! ভিউ ছাড়াল ২৮ মিলিয়নে
Related image2
Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
34
দেশ ছাড়ছেন এই অভিনেত্রী
Image Credit : Social Media

দেশ ছাড়ছেন এই অভিনেত্রী

তিনি আরও বলেন, "গত দু'মাসে বোম্বেতে আমার এত একাকীত্ব আর বাড়ির জন্য মনখারাপ কখনও লাগেনি। এখানে আমার অনেক বন্ধু ছিল, কিন্তু আমি ইরানের সমর্থনে মিছিলে গিয়েছিলাম, খোলাখুলি কথা বলেছিলাম। তার ফলে আমি অনেক 'তথাকথিত' বন্ধুকে হারিয়েছি। আমার মনে হয়, ভারত একভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভারত যা দেওয়ার কথা ছিল, তা দিয়েছে। এখন এগিয়ে যাওয়ার সময়, হয়তো ইরানে।"
44
দেশ ছাড়ছেন এই অভিনেত্রী
Image Credit : নিজস্ব চিত্র

দেশ ছাড়ছেন এই অভিনেত্রী

মন্দানার ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে রয়েছে ইরান সম্পর্কিত নানা ভিডিও এবং ছবি। সেখানে তিনি নিজের দেশের জন্য মানুষের কাছে সমর্থন ও সাহায্য চেয়েছেন। মন্দানা 'ভাগ জনি', 'ম্যায় অউর চার্লস', 'ক্যায়া কুল হ্যায় হাম ৩'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। 'বিগ বস ৯' ছাড়াও তিনি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়েলিটি শো 'লক আপ'-এ অংশ নিয়েছিলেন।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramakant Daayama Passed Away: চক দে ইন্ডিয়া খ্যাত তারকা অভিনেতা রমাকান্ত দয়ামা প্রয়াত
Recommended image2
Don 3 Controversy: রণবীরের সঙ্গে কাজ করবে না ৪ লক্ষ কর্মী! 'ডন ৩' বিতর্কে বড়সড় বিপাকে অভিনেতা
Recommended image3
Honey Singh: BJPতে যোগদানের পথে হানি সিং! শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর জল্পনা তুঙ্গে
Recommended image4
Paresh Rawal: ‘হেরা ফেরি ৩’ থেকে বাদ পরেশ? আসল কারণ জানলে অবাক হবেন
Recommended image5
Padma Awards 2026: জাতীয় স্বীকৃতি, পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Related Stories
Recommended image1
Bridgerton Season 4: ফিরেই বাজিমাত, নেটফ্লিক্স চার্টে আবার শীর্ষে ব্রিজারটন! ভিউ ছাড়াল ২৮ মিলিয়নে
Recommended image2
Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved