মাত্র ৬ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির সম্পর্কে চিড় ধরার গুঞ্জন ছড়িয়েছে। এই বিচ্ছেদের কারণ হিসেবে রণজয়ের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী অভিকা মালাকারের প্রেমের গুঞ্জনকে দায়ী করা হচ্ছে। এবার এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা রণজয় বিষ্ণু।

মাত্র ৬ মাস আগে গাঁটছড়া বেঁধেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই চিড় ধরল সম্পর্কে। ঠিক পর্যন্ত হানিমুনও সারা হয়নি এই জুটির তার আগেই বিচ্ছেদ। বিচ্ছেদের কারণ হিসাবে আবার ধার হয়েছে রণজয় ও তাঁর সিরিয়ালের নাইকা অভিকা মালাকারের প্রেম। শুধু অনস্ক্রিন নয়, অফ স্ক্রিনও নাকি তাঁরা প্রেম করছেন। এই জন্যেই নাকি সংসার ভেঙেছে রণজয়-শ্যামৌপ্তির।

এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন রণজয়। অভিনেতা বলেন, " এর আগেও আমার সঙ্গে ওর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আগে যখন গুড্ডি সিরিয়াল করতাম তখনও হয়েছে। আমি যদি কারও সঙ্গে কফি শপে যাই বলবে প্রেম। এসবের কোনও যৌক্তিকতা নেই। কারও সঙ্গে লুকিয়ে কিছু করার থাকলে লুকিয়েই করব। আবার বলার হলে বলব। আমার বুদ্ধি হাঁটুর নিচে নয়। ভনিতা করার লোক নই আমি। তারপরেও যদি কেউ ব্যোমকেশ বক্সি হয় তো হবে। আমার আর কিছু বলার নেই।"

প্রসঙ্গত প্রতিজ্ঞা ধারাবাহিকে একসঙ্গে জুটি বাঁধেন রণজয় ও অভিকা। এই জুটির বিপুল জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। এরমধ্যে রিয়েল লাইফে প্রেমের গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলেছে রণজয় ও অভিকার সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কিছু ছবি। সাদা শিফন শাড়ি পরে রণজয়ের বাহু আঁকড়ে ধরে ঝুলছেন অভিকা। এই ছবি পোস্টানোর পর থেকেই আরও উস্কে গিয়েছে এই গুঞ্জন...। কিন্তু শ্যামৌপ্তি প্রসঙ্গে একটা কথাও বলেননি রণজয়। তিনি বলেন, " আমি বাড়ি যাচ্ছি। কাজ করছি । আর অনেক কাজ করছি...."।