'বিগ বস ২০'-র মঞ্চে সোশ্যাল মিডিয়া ট্রোলিং এবং পাপারাৎজিদের নিয়ে কড়া সমালোচনা করেছেন সলমন খান। আর ভাইজানের এই সাহসী পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক কুণাল কোহলি।
'বিগ বস ২০'-র লেটেস্ট এপিসোডে সোশ্যাল মিডিয়া ট্রোলিং, বডি-শেমিং এবং পাপারাৎজিদের আচরণ নিয়ে কড়া কথা শুনিয়েছেন সলমন খান। আর তাঁর এই মন্তব্যের এবার প্রকাশ্যেই সমর্থন করলেন বলিউড পরিচালক কুণাল কোহলি।
'উইকেন্ড কা ওয়ার' এপিসোডে সলমন স্পষ্ট জানান, কীভাবে আজকাল চেহারা, বয়স বা ওজন নিয়ে তারকাদের অনলাইনে নিশানা করা হয়। পাপারাৎজিরা যেভাবে তারকাদের ছবি তোলেন এবং সাধারণ মানুষ যেভাবে সেই ধরনের কন্টেন্ট দেখেন বা উৎসাহ দেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ভাইজান।
এক্স (X) হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন কুণাল কোহলি। সোশ্যাল মিডিয়ায় মানুষের আচরণ এবং সাধারণ সৌজন্যবোধের যে অভাব দেখা যাচ্ছে, তা নিয়ে মুখ খোলায় সলমনের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে কোহলি লেখেন, "সলমন খান, আপনাকে সম্মান জানাই! সোশ্যাল মিডিয়ার শিষ্টাচার, আচরণ, ট্রোল, পাপারাৎজি এবং যারা এই ধরনের আচরণকে প্রশ্রয় দেয়, তাদের নিয়ে আপনি সবচেয়ে জরুরি কথাগুলো বলেছেন। আর যখন ভাই কথা বলে, তখন তার ওপর আর কেউ কথা বলতে পারে না।"
এক নজরে দেখে নিন

নিজের ভিডিও বার্তায় কোহলি বলেন, গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া এবং পাপারাৎজি কালচার যেভাবে বদলেছে, তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সলমন।
তিনি বলেন, "গত কয়েক বছর বা দশকে সোশ্যাল মিডিয়ায় শিষ্টাচারের অভাব এবং পাপারাৎজিদের নিয়ে সবচেয়ে প্রাসঙ্গিক কথাগুলো বলেছেন সলমন। সোশ্যাল মিডিয়ার পরিধি বেড়েছে ঠিকই, কিন্তু দায়িত্ববোধ, শিষ্টাচার এবং মানুষের আচরণ মানবিকতার স্তর থেকেও নিচে নেমে গেছে।"
তারকারা যখন গাড়ি থেকে নামেন বা কোনও পাবলিক প্লেসে বসে থাকেন, তখন পাপারাৎজিরা যেভাবে তাঁদের ছবি তোলেন, তা নিয়েও কথা বলেন কোহলি। পাশাপাশি, চেহারার পরিবর্তনের কারণে মানুষকে যেভাবে ট্রোলিংয়ের শিকার হতে হয়, সেদিকেও আঙুল তোলেন তিনি।
তাঁর কথায়, "মহিলারা যখন গাড়ি থেকে নামেন বা টেবিলে বসে থাকেন, তখন পাপারাৎজিরা যে ধরনের শট নেন, পিছন থেকে ছবি তোলেন, তা সত্যিই বিরক্তিকর। কারও বয়স বাড়লে, ওজন বাড়লে বা কমলে ট্রোল করা হয়— এসব এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।"
'বিগ বস ২০'-তে সলমনের উপস্থিতি নিয়ে কোহলি জানান, অভিনেতার কথাগুলো প্রতিযোগীদের ওপর গভীর প্রভাব ফেলেছে। সলমন যখন এই বিষয়ে কথা বলছিলেন, তখন সবাই মন দিয়ে তাঁর কথা শুনছিলেন।
তিনি আরও বলেন, "সলমন এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে এবং অধিকারের সঙ্গে কথাগুলো বলেছেন যে, বিগ বস ২০-র প্রতিযোগীরা উঠে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাঁর কথা শুনছিলেন। আর এটাই হল সলমনের মতো ব্যক্তিত্বের আসল ক্ষমতা। তিনি যখন কথা বলেন, তখন মানুষ শোনে।"
অনলাইনে যারা এই ধরনের কন্টেন্ট দেখেন বা ফলো করেন, তাদের দায়িত্ববোধ নিয়েও কথা বলেন কোহলি। তিনি স্পষ্ট জানান, পাবলিক ফিগার হওয়ার অর্থ এই নয় যে, তারকারা তাঁদের সাধারণ সম্মান এবং গোপনীয়তার অধিকার হারিয়ে ফেলবেন।
তাঁর মতে, "পাবলিক ফিগার বলে আপনাকে এসব সহ্য করতেই হবে, এমন কোনও যুক্তি খাটে না। আমি দুঃখিত, কিন্তু সমাজে শালীনতা, সম্মান এবং সাধারণ মানবিক সৌজন্যের একটা মাত্রা থাকে, যা সবার মেনে চলা উচিত। আর যারা এসব দেখছেন? যারা পোস্ট করছেন, আপনারা ঠিক তাদের মতোই খারাপ।"
ওই এপিসোডে নিজের ওজন এবং চেহারা নিয়ে করা মন্তব্যেরও কড়া জবাব দেন সলমন। "ভাই মোটা হয়ে গেছে"— ট্রোলদের এমন মন্তব্যের জবাবে নিজের টুপি ও জ্যাকেট খুলে অভিনেতা বলেন, "করো না ট্রোল, এই নাও।"
বডি-শেমিং এবং মানুষের বয়স ও চেহারা নিয়ে কটূক্তির বিরুদ্ধেও সরব হন তিনি। পাশাপাশি, নিজের বন্ধু তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সমর্থনেও কথা বলতে দেখা যায় সলমনকে। সম্প্রতি ক্যাটরিনাকেও তাঁর চেহারা এবং ওজন নিয়ে অনলাইনে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
প্রসঙ্গগত, ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর 'বিগ বস ২০'-র প্রিমিয়ার হয়। (এএনআই)