Leena Ganguly Resign News: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে উত্তপ্ত টলিপাডা়। তার বিরুদ্ধে উঠেছিল অমানুষিক কাজের চাপ দেওয়ার অভিযোগ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের যথার্থ নিরাপত্তার ব্যবস্থা না করেই বিপদসঙ্কুল এলাকায় শ্যুটিং করতে বাধ্য করা। আর এবার চাপে পড়ে মহিলা কমিশনের পদ থেকে সরে দাঁড়ালেন লীনা গঙ্গোপাধ্যায়। 

Leena Ganguly Resign News: রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে বড়সড় রদবদল। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন বিশিষ্ট লেখিকা ও টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতেই তিনি তাঁর পদত্যাগপত্র কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। ২০২১ সালে দ্বিতীয়বারের জন্য এই পদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। নারীদের অধিকার রক্ষা এবং নারী সুরক্ষা নিয়ে কমিশনের কাজে তাঁর সক্রিয়তা বরাবরই নজরে এসেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন এই আকস্মিক পদত্যাগ?

সূত্রের খবর, পেশাগত ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণেই তিনি আর এই গুরুদায়িত্ব পালন করতে চাইছেন না। তবে কোনও কোনও মহলে জল্পনা তৈরি হয়েছে যে, কমিশনের সাম্প্রতিক কিছু কাজের চাপ বা অন্য কোনো প্রশাসনিক টানাপোড়েন এর পিছনে থাকতে পারে। যদিও লীনা গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে বা রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগামীতে দায়িত্বে কে?

লীনা গঙ্গোপাধ্যায়ের ইস্তফা গৃহীত হলে কমিশনের পরবর্তী চেয়ারপার্সন কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে কমিশনের কোনও সদস্যকে এই দায়িত্ব দেওয়া হতে পারে অথবা খুব শীঘ্রই নতুন কোনও নাম ঘোষণা করা হতে পারে।

"আমি আমার ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ালাম। কাজের সূত্রে অনেক অভিজ্ঞতা হয়েছে, যা আগামীতে পাথেয় হয়ে থাকবে।" — লীনা গঙ্গোপাধ্যায় (ঘনিষ্ঠ মহল সূত্রে প্রাপ্ত বক্তব্য)

প্রসঙ্গত, বেশকিছুদিন আগে দীঘার তালসারির সমুদ্র সৈকতে মেগা ধারাবাহিকের শ্যুটিংয়ে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়ের জলে ডুবে মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। লীনা গঙ্গোপাধ্যায়ের ইস্তফা চেয়ে সরব হয় টেলিপাডা়। পথে নামেন তারকাদের একাংশ। এই আবহে রাজ্যে পালাবদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব যেতেই এবার নিজেই মহিলা কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন লীনা গঙ্গোপাধ্যায়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।