Ranveer Singh Extortion Threat বিষ্ণোই গ্যাংয়ের 'ধুরন্ধর'টার্গেটে এবার অ্য়াকশনে নামল মুম্বই পুলিশ। বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ২০ কোটি টাকা না দিলে তাকে খুন করার হুমকি কাণ্ডে অভিযোগে বড় পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। 

Ranveer Singh Extortion Threat: বিষ্ণোই গ্যাংয়ের 'ধুরন্ধর'টার্গেটে এবার অ্য়াকশনে নামল মুম্বই পুলিশ। বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ২০ কোটি টাকা না দিলে তাকে খুন করার হুমকি কাণ্ডে অভিযোগে বড় পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত চলাকালীন যাতে হ্যারি বক্সার দেশ ছাড়তে বা দেশে ঢুকতে না পারে, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি রণবীর সিংয়ের ম্যানেজার বিজয় সুব্রহ্মণ্যমের ফোনে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট আসে। ওই অডিও বার্তায় অভিনেতার কাছে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। যেখানে তাঁকে 'লাইনে' আসার কথাও বলা হয়েছিল। শুধু তাই নয়, অভিনেতার কর্মীদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে 'আগামী সাত পুরুষকে ফল ভোগ করতে হবে' বলেও হুমকি দেওয়া হয় বলিউডের ধুরন্ধর অভিনেতাকে। শুধু তাই নয়+৩৪০ কান্ট্রি কোড যুক্ত একটি আন্তর্জাতিক নম্বর থেকেও একাধিক ফোন করা হয়েছে বলে অভিযোগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

FIR দায়ের করেছে মুম্বই পুলিশ

রণবীরের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে মুম্বই সাইবার পুলিশ এফআইআর দায়ের করে। তদন্তভার দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেলকে। ভয়েস নোটটি পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের কাছে পাঠানো হয় কণ্ঠস্বর পরীক্ষার জন্য। প্রাথমিক যাচাইয়ে জানা গিয়েছে, কণ্ঠস্বরটি হ্যারি বক্সারেরই।

রণবীরকে ভয়েস নোটে কী পাঠানো 

ওই ভয়েস নোটে সাম্প্রতিক কয়েকটি গুলিচালনার ঘটনার দায় স্বীকার করা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। পাশাপাশি পরিচালক রোহিত শেঠি (Rohit Shetty)-কেও হুমকি দেওয়া হয়েছে। রণবীর ও রোহিতকে 'লাইন মেনে চলার' বার্তা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেও নিশানা করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল

প্রসঙ্গত,গত পয়লা ফেব্রুয়ারি রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্তকারীদের মতে, এই হুমকির ঘটনার সঙ্গে আগের ঘটনার যোগ থাকতে পারে। ইতিমধ্যেই রণবীর সিংয়ের বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুটিং ও সফরের সময় অভিনেতাকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মুম্বই সাইবার পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং অন্য রাজ্যের পুলিশের যৌথ সমন্বয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।