কনটেন্ট ক্রিয়েটর ননসেন তাঁর নতুন রিলে দেশের চিকিৎসাব্যবস্থা ও বেকারত্বের সমস্যা তুলে ধরেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে…

সোশ্যাল মিডিয়ায় আবারও বিতর্কের কেন্দ্রে কনটেন্ট ক্রিয়েটর ননসেন। তাঁর নতুন রিল ঘিরে শুরু হয়েছে জোর চর্চা, যেখানে তিনি এবার তুলে ধরেছেন দেশের চিকিৎসাব্যবস্থার সঙ্কটজনক অবস্থা এবং বাড়তে থাকা বেকারত্বের সমস্যা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভাইরাল হওয়া ভিডিওটিতে ননসেন স্বাস্থ্য পরিষেবার নানা সীমাবদ্ধতা, সাধারণ মানুষের চিকিৎসা পেতে ভোগান্তি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর উপস্থাপনায় স্পষ্টভাবে বর্তমান পরিস্থিতির সমালোচনা ধরা পড়ে, যা অনেকেই সরকারবিরোধী অবস্থান হিসেবে দেখছেন।

ভিডিওটি পোস্ট হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটমাধ্যমে আলোচনার ঝড় তোলে।

উল্লেখযোগ্য বিষয়, এর আগের একটি রিলেও ননসেন নারী নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয় তুলে ধরেছিলেন। সেই ভিডিওটিও যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল এবং দর্শকদের মধ্যে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল।

একাংশ বলছেন, তিনি বাস্তব সমস্যাগুলো সামনে আনছেন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরছেন। অন্যদিকে সমালোচকদের দাবি, এই ধরনের কনটেন্ট একপাক্ষিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।