আগামী ছবিতে নায়ক কেজল্পনা উষ্কে নুসরতের মজার পোস্টনিখিলের সঙ্গে তোলা ছবিতেই তৈরি হল পোস্টারসোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নুসরত

নির্বাচন, বিয়ে নিয়ে ব্যস্ত থাকার প্রায় এক বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন নুসরত জাহান। অভিনেত্রীর এই কামব্যাকের খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে খুশির আমেজ। ছবির নাম অসুর। বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছেছিল সেই ছবির পোস্টার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

কেবল পোস্টারই নয়, ছবির লুকও সামনে এসেছিল পুজোর মুরশুমেই। যেখানে নুসরতের বিপরীতে দেখা যায় অভিনেতা জিতের ছবি। তবে নুসরতের সোশ্যাল মিডিয়ার পাতায় এ কেমন পোস্ট! বেশ রসিকতার সঙ্গে নুসরত নিখিলেন ছবিকে এডিট করে নাম দিলেন অসুর। শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। ছবি দেখে এক কথায় মনে হতেই পারে তবে ছবিতে নিখিলের দেখা মিলতে চলেছে।

View post on Instagram

না, অসুর ছবির সঙ্গে নিখিলের কোনও রকমেরই যোগ নেই। কেবলমাত্র মজার ছলেই এই পোস্ট করেছেন নুসরত। দেবীপক্ষে প্যান্ডেল হোপিং করতে বেড়িয়ে নিখিলের সঙ্গে একগুচ্ছ ছবি তুলেছিলেন তিনি। তারই মধ্যে একটিকে নিয়ে রীতিমত অসুর সাজিয়ে পোস্ট করলেন। ছবির ওপরে লিখেও দিলেন তাঁর আগামী ছবির নাম, অসুর।