MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Palash Muchhal: স্মৃতি মন্দানার বন্ধুকে জাতিবিদ্বেষী মন্তব্য! FIR দায়ের পলাশ মুচ্ছলের বিরুদ্ধে

Palash Muchhal: স্মৃতি মন্দানার বন্ধুকে জাতিবিদ্বেষী মন্তব্য! FIR দায়ের পলাশ মুচ্ছলের বিরুদ্ধে

স্মৃতি মন্ধনার ছোটবেলার বন্ধু বিজ্ঞান মানের সঙ্গে বচসা। ২৫ লক্ষ টাকার একটি ফিল্ম প্রজেক্ট নিয়ে ঝামেলার সময় জাতি তুলে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিরুদ্ধে। 

1 Min read
Author : Anulekha Kar
Published : May 06 2026, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : X
সঙ্গীত পরিচালক এবং ফিল্মমেকার পলাশ মুচ্ছল আইনি সমস্যায় জড়িয়েছেন। মহারাষ্ট্রের সাংলিতে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ক্রিকেটার স্মৃতি মন্ধনার ছোটবেলার বন্ধু বিজ্ঞান প্রকাশ মানের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে SC/ST (প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ) আইনে মামলা রুজু করা হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : palash muchhal/instagram
অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২২ নভেম্বর সাংলি-আশটা রোডের একটি টোল প্লাজায়। বিজ্ঞান মানের অভিযোগ, পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বচসা হয়। সেই সময় পলাশ তাঁকে উদ্দেশ্য করে জাতিবিদ্বেষী এবং অপমানজনক মন্তব্য করেন। পুলিশ এই ঘটনায় SC/ST আইনের ৩(১) ধারা এবং ৩৫১(২) ও ৩৫২ ধারায় FIR দায়ের করেছে। বর্তমানে তদন্ত চলছে।
34
Image Credit : palash muchhal/instagram
রিপোর্ট অনুযায়ী, এই ঝামেলার নেপথ্যে রয়েছে একটি ফিল্ম প্রোজেক্ট সংক্রান্ত আর্থিক লেনদেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিজ্ঞান মানে ওই প্রজেক্টের জন্য পলাশ মুচ্ছলকে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি মতো ফিল্মের কাজ না এগোলে বিজ্ঞান তাঁর টাকা ফেরত চান। এই নিয়েই কথা কাটাকাটি চরমে ওঠে এবং শেষ পর্যন্ত এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
44
Image Credit : INSTA/palash_muchhal
এই বিতর্কের জেরে স্মৃতি মন্ধনার সঙ্গে পলাশ মুচ্ছলের পুরনো সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগে তাঁদের মধ্যে বাগদান হয়েছিল এবং ২০২৫ সালের নভেম্বরে সাংলিতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু পরে তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তাঁদের সম্পর্ক ভাঙার কারণ কখনও প্রকাশ্যে না এলেও, এই নতুন মামলা আবার তাঁদের অতীতকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Recommended image2
Mouni Roy: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কান-এর রেড কার্পেটে নজর কাড়ল মৌনী, দেখুন ছবি
Recommended image3
Hairstyles: অদিতি রাও হায়দরির ৭টি দারুণ হেয়ারস্টাইল, টিকালো নাকের মেয়েরা ট্রাই করতে পারেন
Recommended image4
Sufi Motiwala: কে এই ফ্যাশন ইনফ্লুয়েন্সার? কান ২০২৬-এ রেড কার্পেটে হেঁটে তাক লাগালেন যিনি
Recommended image5
Devdas Controversy: শাহরুখের 'দেবদাস'-কে 'ওভাররেটেড' বললেন এই পাকিস্তানি অভিনেত্রী! নেটদুনিয়ায় তুলকালাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved