MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Parineeti Chopra: স্বামীর পদাবনতি! ‘চুপ করানো হয়েছে, হারিনি’ ভিডিও শেয়ার করে পাশে দাঁড়ালেন পরিণীতি

Parineeti Chopra: স্বামীর পদাবনতি! ‘চুপ করানো হয়েছে, হারিনি’ ভিডিও শেয়ার করে পাশে দাঁড়ালেন পরিণীতি

রাজ্যসভায় আম আদমি পার্টির ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্তের পর স্বামী রাঘবের পাশে দাঁড়ালেন পরিণীতি চোপড়া।

2 Min read
Author : Anulekha Kar
Published : Apr 04 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Instagram/Parineeti Chopra
রাজ্যসভায় আম আদমি পার্টির ডেপুটি লিডার পদ থেকে স্বামী রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়ার কয়েকদিন পর, এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন পরিণীতি চোপড়া।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Instagram/Parineeti Chopra
সম্প্রতি, এই বলিউড অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি আসলে আপ থেকে পদাবনতির পর রাঘবের পোস্ট করা একটি বিবৃতি। পরিণীতি ক্যাপশনে কিছু না লিখলেও, ক্লিপটি পুনরায় শেয়ার করে স্বামীর প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন।
36
Image Credit : Instagram/Parineeti Chopra
রাঘব ভিডিওটির নাম দিয়েছিলেন ‘চুপ করানো হয়েছে, হারিনি’। তাঁকে বলতে শোনা যায়, “আমি যখনই সংসদে কথা বলার সুযোগ পাই, জনগণের সমস্যা তুলে ধরি। হয়তো এমন বিষয়ও তুলি যা সাধারণত সংসদে তোলা হয় না। কিন্তু জনগণের সমস্যা তুলে ধরা কি অপরাধ? আমি কি কোনও অপরাধ করেছি? আমি কি কোনও ভুল করেছি? আমি কি অন্যায় কিছু করেছি?”
46
Image Credit : Instagram/Parineeti Chopra
পরিণীতি চোপড়া প্রায়ই সোশ্যাল মিডিয়ায় স্বামী রাঘবের প্রশংসা করেন। সম্প্রতি রাজ্যসভায় রাঘব পিতৃত্বকালীন ছুটি নিয়ে কথা বলেন। তখন অভিনেত্রী তাঁর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “আমার প্রিয়তম স্বামী, তুমি আজ শুধু একজন সাংসদ হিসেবে নয়, একজন বাবা হিসেবেও কথা বলেছ, যা আমি প্রতিদিন দেখি। আমরা এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি। আমাদের সন্তানের জন্য বাবা-মা দুজনেরই উপস্থিতি কতটা জরুরি। তাই আজ তুমি যখন কথা বললে, সেটা শুধু নীতি ছিল না। তুমি যেভাবে আমাদের সন্তানের যত্ন নাও, যেভাবে কিছু না বলতেই হাজির হও, যেভাবে তুমি বোঝো যে অভিভাবকত্ব ভাগ করে নেওয়ার জিনিস, চাপিয়ে দেওয়ার নয়, এটা তারই প্রতিফলন।”
56
Image Credit : Instagram
এদিকে, পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু এবং বিগ বস ১৫-এর তারকা রাজীব আদাতিয়াও সাংসদ রাঘব চাড্ডার সমর্থনে মুখ খুলেছেন।
66
Image Credit : Social Media
রাজীব ইনস্টাগ্রামে লিখেছেন, “রাঘব চাড্ডা ভারতের অন্যতম সেরা রাজনীতিবিদ! তিনি সেই বিরল নেতাদের একজন যিনি সাধারণ মানুষের কথা বলেন এবং যাঁর কণ্ঠস্বর পরিবর্তন আনছে ও সচেতনতা তৈরি করছে! মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করলেই জনপ্রিয়তা আসে! তিনি গোটা দেশের সঙ্গে জুড়ে গিয়েছেন! তোমাকে পূর্ণ সমর্থন! শুধু তুমি যেমন মানুষ তার জন্য নয়, বরং দেশ ও সাধারণ মানুষের প্রতি তুমি যে দয়া ও বোঝাপড়া দেখাও, তার জন্যও!”

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malaika Arora: ১৯ বছরের ছোট এই হিরে ব্যবসায়ীকে বিয়ে করবেন মালাইকা অরোরা? জল্পনা তুঙ্গে
Recommended image2
Kashmir International Film Festival: ইতিহাস গড়ছে বিজেপি! প্রথমবার আন্তর্জাতিক চলচিত্র উৎসব হবে ভূস্বর্গে
Recommended image3
Bangla Band Concert: 'মেঘের সঙ্গে চাঁদের দেখা' - শহর কলকাতায় অভিনব কনসার্ট, মঞ্চ মাতাল বাংলা ব্যান্ড মেঘদল-চন্দ্রবিন্দু
Recommended image4
নতুন প্রতিযোগীতায় যোগ দিতে কাজ ছাড়লেন অভিনেত্রী! নয়া রিয়্যালিটি শো-ই কি ভুলতে বসা নায়িকাকে ফের জনপ্রিয়তা দেবে?
Recommended image5
Rasika Dugal: AI নিয়ে বিরাট মন্তব্য! প্রশ্ন তুললেন রসিকা, কী বললেন তিনি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved