অর্পিতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা অভিনেতারসম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎশেয়ার করলেন ছবির কোলাজঅর্পিতার জন্মদিনে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের ঠিক একদিন পরই জন্মদিন অর্পিতার। সেপ্টেম্বর মাস শেষ হল টলিউডের বুম্বাদার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আর অক্টোবর মাস শুরু হল অর্পিতার জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। দুদিন ব্যাপী সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল তাঁদের বিভিন্ন মুহুর্তের ছবিতে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন অর্পিতা। এবার তাঁর শুভেচ্ছাকে ছাপিয়ে গেল অভিনেতার শুভেচ্ছা। প্রকাশ্যেই স্মৃতির পাতা থেকে নেওয়া বেশ কিছু ছবির কোলাজ বানিয়ে সকলের সামনে তুলে ধরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Scroll to load tweet…

বিয়ে থেকে শুরু করে এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন, তা জানতে চেয়েছেন অনেকেই। কানাঘুষো খবরও পাওয়া গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু সেই জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা আজও একই সঙ্গে ভালোই আছেন। 

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্টে এবার মিলল সেই ইঙ্গিত। প্রকাশ্যেই লিখলেন তিনি। লিখলেন, সম্পর্কের মাঝে এসেছে অনেকেই। কিন্তু তাতে আমাদের সম্পর্কও আরও মজবুত হয়েছে, শুভ জন্মদিন।