Puja Banerjee: নজরের পরোয়া না করে জন্মের পরেই সন্তানের ছবি শেয়ার করলেন পূজা! সদ্যজাতকে দেখে আহ্লাদে আটখান অনুরাগীরা..কী হল ছেলে না মেয়ে?

১৪ অগাস্ট দ্বিতীয়বার মা হলে পূজা বন্দ্যোপাধ্যায়। কোল আলো করে কন্যা সন্তান এল অভিনেত্রীর। প্রথমে পুত্র সন্তানের পরে এবার কন্যাকে পেয়ে অত্যন্ত খুশি নায়িকা ও তাঁর পরিবার। অবশ্য অন্যদের মতো মুখ লুকিয়ে নয়, জন্মের পরেই মেয়ের মুখ সকলকে দেখালেন পূজা। একটি ভিডিওর মাধ্যমে নিজের প্রেগনেন্সির পুরো জার্নির মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, " আমার মেয়ের প্রথম ঝলক"

এ ছাড়াও অভিনেত্রী জানিয়েছেন যে সন্তানের নামকরণ সম্পূর্ণ ভাবে পাঞ্জাবি রীতি মেনে হবে। জন্মের ৪০ দিন পরে ঠিক করা হবে কন্যার নাম। গত ২১ এপ্রিল মা হওয়ার খবর জানিয়েছিলেন পূজা। প্রেগনেন্সি কিট হাতে নিয়ে ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাঁর পাশাপাশি মেয়েকে পেয়ে আহ্লাদে আটখান বাবা কুণাল ভার্মাও।

২০২০ সালে কোভিডের মধ্যেই সাত পাকে বাঁধা পড়েন কুণাল পূজা। সেই বছরেই জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান। এবার দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ায় খুশিতে ডগোমগো পূজার অনুরাগীরাও। ইন্সটাগ্রামে সদ্যজাত মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন পূজা। যা দেখেই আনন্দের ঝড় বয়ে গিয়েছে নেট মাধ্যমে। এক্ষেত্রে নজর বা অন্য কিছুর পরোয়া না করেই মেয়ের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়।