লক ডাউনের মাঝেই বাড়ি থেকে বেড়লেন রাধিকা শেয়ার করলেন সেই ছবি মুহূর্তে উদ্বেগ ছড়ালো ভক্তদের মধ্যে সাফ জানালেন করোনা টেস্টের জন্য নয় 

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়িয়ে তোলা হচ্ছে সচেতনতা। সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, সেলিব্রিটি সকলেই নিজের মত করে সচেতন করে চলেছেন মানুষকে। কীভাবে মোকাবিলা করতে হবে পরিস্থিতির সঙ্গে! কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রতিটা মুহূর্তে সেই পাঠ পড়াচ্ছেন সকলে। সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃশার্টের ফাঁকে উঁকি মারছে অন্তর্বাস, লকডাউনে পারদ চড়ালেন 'ত্রিনয়নী'র জ্যাসমিন

এমনই পরিস্থিতিতে কোয়ারেন্টাইন থেকে বেড়িয়ে এলেন রাধিকা আপটে। মুখে মাস্ক দিয়ে হাসপাতালে বসে ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায়। কিন্তু কেন হাসপাতালে গেলেন রাধিকা। ছবি প্রকাশ্যে আসা মাত্রই তা ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভক্তদের উদ্বেগ কমাতে এবার কারণ খোলসা করলেন রাধিকা আপটে। তিনি হাসপাতালে গিয়েছিলেন তাঁর বন্ধুর জন্য। নিজের জন্য নয়। 

আরও পড়ুনঃ বাথরুমে পাকা পেঁপে থেকে খোলা আকাশের নিচে স্নান, রইল তারকাদের বদ অভ্যাসের তালিকা

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় সাফ জানালেন অভিনেত্রী। রাধিকা করোনা টেস্ট করাতে হাসপাতালে জাননি, তিনি গিয়েছিলেন তাঁর এক বন্ধুর চেকআপের জন্য। গর্ভবতী বান্ধবীকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁচ্ছে ছিলেন তিনি। পূর্ণ সতর্কতা নিয়েই হাসপাতালে হাজির হন তিনি। সেখান থেকেই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। বর্তমানে চলছে লক ডাউন। তা ভেঙে হাসপাতালে রাধিকাকে দেখে অনেকেই ঘাবরে গিয়েছিলেন। তাই ভুল ভাঙাতে নেট দুনিয়ায় হাজির তিনি। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা