আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিগবস ১৩ এবারের সিজনে কারা থাকবে তা-ও ক্রমশ প্রকাশ্যে আসছে প্রতি বারের মতো এবারও সঞ্চালনা করছেন সলমন খান অন্যবারের মতোই উইকেন্ডে প্রতিযোগীদের রীতিমতো ক্লাস নেবেন তিনি আর এর জন্য বড়সড় দর হেঁকেছেন সল্লু ভাই

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিগবস ১৩। এবারের সিজনে কারা থাকবে তা-ও ক্রমশ প্রকাশ্যে আসছে। প্রতি বারের মতো এবারও সঞ্চালনা করছেন সলমন খান। অন্যবারের মতোই উইকেন্ডে প্রতিযোগীদের রীতিমতো ক্লাস নেবেন তিনি। আর এর জন্য বড়সড় দর হেঁকেছেন সল্লু ভাই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রথমে শোনা যাচ্ছিল প্রতি উইকেন্ডের জন্য ৩১ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন সলমন। অর্থাৎ ২৬টি এপিসোডের জন্য ৪০৩ কোটি। পরে যদিও জানা যায়, এত টাকা নিচ্ছেন না তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রতি উইকেন্ডের জন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন খান। এবারে মোট ১৫ সপ্তাহ ধরে চলবে বিগ বস। অর্থাৎ সলমন বিগবস ১৩ থেকে মোট ২০০ কোটি টাকার কাছাকাছি পাবেন বলে জানা গিয়েছে। প্রতি এপিসোড সলমন পাচ্ছেন ৬.৫ কোটি টাকা। 

আরও পড়ুনঃ বাহবা নয়, ছবি এঁকে এবার ট্রোলড হলেন সলমন খান

২০১৮, অর্থাৎ বিগবস ১২-তে প্রতি উইকেন্ড ১১ কোটি টাকা করে পারিশ্রমিক পাচ্ছিলেন সলমন খান। মোট ১৬৫ কোটি টাকা আয় করেছিলেন তিনি। সে বার দুটি এপিসোডের শ্যুটিং একই দিনে করতেন সলমন খান। 

টেলিভিশনের বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বলিউডের তারকারা সঞ্চালনা করেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার প্রত্যেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সলমনকে কেউ এখনও পর্যন্ত ছাপিয়ে যেতে পারেননি। এই মুহূর্তে তিনিই টেলিভিশনে হায়েস্ট পেড বলিউড তারকা। শুধু পারিশ্রমিকের দিক থেকে নয়। মানুষের মনে টেলিভিশনের মনে জায়গা করে নেওয়ার দিক থেকেও এগিয়ে রয়েছেন সলমনই।