নয়া লুকে শ্রেয়া কনের সাজে তাক লাগালেন গায়িকা নিজেই ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল ছবি

গানের জগতে শ্রেয়া ঘোষাল এক জনপ্রিয় নাম। যাঁর গানে মুগ্ধ আট থেকে আশি। দীর্ঘদিন ধরে বলিউড থেকে টলিউড সেরার সেরা গান শ্রোতাদের উপহার দিয়ে এসেছেন শ্রেয়া ঘোষাল। যেমনই তাঁর গানের গলা, তেমনই সুন্দর দেখতে তাঁকে। তাঁরই রূপ এবার ফেটে পড়ল বধূ সাজে। নেট দুনিয়ায় ছবি শেয়ার করলেন শ্রেয়া। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বিয়ের আসরে উদ্দাম নাচ, শাহরুখ-গৌরী জুটির ভিডিও মুহূর্তে ভাইরাল

মাথায় মুকুট, হাতে মেহেন্দি, পরনে বেসারসি। অনবদ্য লুকে তাক লাগালেন গায়িকা। তবে হঠাৎ কেন এই ছবি পোস্ট। নিজেই রহস্য ভাঙলেন শ্রেয়া। না, ছক ভেঙে কোনও ছবিতে অভিনয় কিংবা ক্যামেরার সামনে থাকা নয়, নিজের বিয়ের ছবিই শেয়ার করলেন শ্রেয়া। দেখতে দেখতে পাঁচ বছর পার। বিবাহ বার্ষিকীতে ছবি শেয়ার করে ভক্তদের উপহার দিলেন গায়িকা। 

View post on Instagram

বিয়ের পাঁচ বছরের পূর্তি। সেই উপলক্ষ্যেই ছবি শেয়ার করে তাক লাগালেন শ্রেয়া ঘোষাল। এই পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরল নেট দুনিয়ায় পাতা। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা মাত্রই শ্রেয়াকে শুভেচ্ছা জানালেন সুনিধি চোহান। শ্রেয়ার এই লুকে ছবি শেয়ার করা মাত্রই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। বিয়ের ছবিতে নয়া লুকে ধরা দিলেন গায়িকা।