টলিপাড়ায় অঘটন! প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা।

টলিপাড়ায় অঘটন! প্রয়াত হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা। সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে য়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সূত্রের খবর, তালসারিতে ভোলে বাবা পার করেগা নামের একটি ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা। আর সেখানেই শ্যুটিং শেষে জলে নেমেছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। তবে কী করে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্য়ায় তিনি জানিয়েছেন,. তালসারিতে শ্যুটিং-এ গিয়েছিলেন। ঘটনাটি প্য়াক আপের পরে হয়েছে। তবে ঠিক কী হয়েছিল সেই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট কোনও খবর নেই। ভাস্কর আরও জানিয়েছেন, অনেকটা সময় জলের তলায় ছিলেন তিনি। শ্যুটং এলাকায় না ফেরায় তাঁকে খুঁজতে যান সঙ্গীরা। আর সেই সময়ই তাঁকে উদ্ধার করা হয়।

আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, শ্যুটিং শেষে জলে নামেন রাহুল। তিনি বলেন, 'হয় ও সাঁতার জানে না। নয়তো কোনও ভাবে আটকে পড়েছিলেন। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে বলে রাহুল দা ডুবে যাচ্ছে।' সেই সময়ই তড়িঘড়ি উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুলের।

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। পাশাপাশি তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্মে ঠাকুমার ঝুলি নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় 'চির দিনই তুমি যে আমার' নামের একটি ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীকালে তাঁরা বিয়েও করেন। সহজ তাদের সন্তান। যদিও বর্তমানে তারা বিবাহ বিচ্ছিন্ন দম্পতি।

বিস্তারিত আসছ