বাড়িতেই এবার বানিয়ে ফেলুন মটন সুখা এক ঘেটে পদ আর নয় মটন দিয়ে এবার নতুন স্বাদ রইল ঘরোয়া রেসিপি

মটন খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম চোখে পড়ে। নেহাতই স্বাস্থ্যের কারণে বারণ না হলে, এ খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে চান না কেউই। তাই চটজলদি বানিয়ে ফেলুন মটন সুখা। রুটি, পরোটা বা নান সব কিছুর সঙ্গেই জমিয়ে খেতে পারেন এই ডিসটি। এছাড়াও স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তাই দেরি না করে ডিনারে বানিয়ে ফেলুন মটন সুখা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

উপকরণ

মটন ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ২ চামচ
স্লাইজ করা পেঁয়াজ ১ টা
রসুন কুচি ও রসুন বাটা ২ চা চামচ
আদা কুচি ও আদা বাটা ১ চা চামচ
নারকেল কুচি আধ কাপ
হলুদ গুঁড়ো ২ চা চামচ
লঙ্কা গুঁড়ো ৩ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গরম মশলা আধ চা চামচ
তেজপাতা ১ টা
নুন ও তেল পরিমাণমতো
ঘি পরিমাণমতো
ধনেপাতা কুচি ১ আঁটি
দারচিনি, লবঙ্গ, এলাচ

প্রণালী

প্রথমে একটি পাত্রে লঙ্কা গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, ঘি, আদা ও রসুন বাটা, নারকেল, হলুদ গুঁড়ো দিয়ে মটন ম্যারিনেট করে ৪৫ মিনিট রেখে দিন। এবারে কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। এবারে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। এরপর কুচোনো নারকেল দিয়ে আরও ৩ মিনিট নেড়ে নিন। এবারে এই মিশ্রণটি ধনেপাতা ও জল দিয়ে বেটে নিন। ম্যারিনেট করা মটন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এনারে প্রেশার কুকারে তেল গরম করে পিঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ হালকা সোনালি হলে তাতে ম্যারিনেট করে রাখা মটন দিয়ে কষতে থাকুন। মটনের জল পুরো শুকিয়ে গেলে ৪ কাপের মতো জল দিয়ে ৭ টা হুইসল পড়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে নারকেল, আদা ও রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে প্রেশার কুকারের মাটন কড়াইতে দিয়ে কষতে থাকুন। মিডিয়াম আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত কষান। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা ছড়িয়ে নিলেই তৈরি মটন সুখা। রুটি, পরোটা বা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।