MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • বিয়ের কার্ডেও 'Couple Goals' নীল-তৃণা জুটির , নবদম্পতির ক্যারিকেচারে মুগ্ধ সাইবারবাসী

বিয়ের কার্ডেও 'Couple Goals' নীল-তৃণা জুটির , নবদম্পতির ক্যারিকেচারে মুগ্ধ সাইবারবাসী

আর মাত্র বাকি ৭ দিন। তারপরই  জমকালো বিবাহ আসর বসতে চলেছে টলিপাড়ায়। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঠিক আগামী সপ্তাহেই গাঁটছড়া বাঁধতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। জমকালো বিবাহ আসর নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে টলিপাড়ায়। বিয়ের শেষ মুহূর্তের শপিং থেকে কব্জি ডুবিয়ে আইবুড়োভাত সবটাই চালিয়ে যাচ্ছেন সমানে সমানে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনব বিয়ের কার্ড শেয়ার করলেন তৃণা। চোখধাঁধানো বিয়ের কার্ডেও কাপল গোল দিয়েছেন জনপ্রিয় জুটি, রইল চমক।

2 Min read
Author : Riya Das
Published : Jan 28 2021, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

 টলিপাড়ায় কাউন্টডাউন শুরু । তারপরই  জমকালো বিবাহ আসর বসতে চলেছে। মাত্র ৭ দিন পরই গাটছড়া বাঁধতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। 

211

জমকালো বিবাহ আসর নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে টলিপাড়ায়।  বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্য গিয়ে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।

311

নীল-তৃণা বিয়ে নিয়েই এখন সাজো সাজো রব টলিউডে।  কৃষ্ণকলির সেটে আয়োজিত আইবুড়োভাতের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নীল। যা দুরন্ত গতিতে নেটিজেনদের নজর কেড়েছে।

411

দোরগোরায় চলে এসেছে বিয়ের দিন। বিয়ের শেষ মুহূর্তের শপিং থেকে কব্জি ডুবিয়ে আইবুড়োভাত সবটাই চালিয়ে যাচ্ছেন সমানে সমানে।

511


এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনব বিয়ের কার্ড শেয়ার করলেন তৃণা। চোখধাঁধানো বিয়ের কার্ডেও কাপল গোল দিয়েছেন জনপ্রিয় জুটি। নবদম্পতির সাজে নীল-তৃণার ক্যারিকেচার নজর কেড়েছে নেটিজেনদের।

611

 বহু প্রতীক্ষিত বিয়ের আসর বসতে চলেছে খুব শীঘ্রই। আগামী ৪ ফেব্রুয়ারি টলিপাড়ার জনপ্রিয় কাপল নীল ও তৃণার চারহাত একহাত হতে চলেছে। 

711

বিয়ের ঠিক ২৫ দিন আগেই রূপকথার এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন প্রেমিক জুটি।  আলোর রোশনাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সংগীতের আসর ও এনগেজমেন্ট পর্ব।

811

বিয়ের দিন সাবেকিয়ানার সাজেই  লাল টুকটুকে বেনারসিতে সাজবেন ব্রাইড টু বি তৃণা। জীবনের এই বিশেষ দিনে ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে নীলকে।  শহরের নামী ক্লাবেই বসছে জমজমাট  বিয়ের আসর। 

911

৪ ফেব্রুয়ারি বিয়ে সারলেও ভালবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন। শহরের নামী ক্লাবেই বসছে চাঁদের হাঁট।

1011

অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়িতেও আইবুড়োভাত খেয়েছেন নীল-তৃণা জুটি। 

1111

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের শপিং। কয়েক মাসের মধ্যেই বদলে যাবে নীল-তৃণার ব্যাচেলর জীবন। আর নতুন জীবনে পা দেওয়ার আগে ব্যাচেলর জীবনটা পুরোপুরি উপভোগ করতে চান বর -কনে দুজনেই। মিসেস তৃণা সাহা হওয়ার আগে গার্লস গ্যাং-এর সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে মত্ত  ছিলেন ব্রাইড টু বি। সম্প্রতি সেই  ছবিও নিজের ইনস্টা-তে শেয়ার করেছিলেন তৃণা সাহা।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
Recommended image2
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image3
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image4
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image5
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved