MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • মা যখন সেলিব্রিটি, সন্তান সামলানোটা ঠিক ততটাই কঠিন, তবুও কোনও ফাঁক রাখতে নারাজ যে মায়েরা

মা যখন সেলিব্রিটি, সন্তান সামলানোটা ঠিক ততটাই কঠিন, তবুও কোনও ফাঁক রাখতে নারাজ যে মায়েরা

মা-য়েরা তো সব ক্ষেত্রেই ছড়িয়ে রয়েছেন। চলচ্চিত্র জগতও এর বাইরে নয়। এখানে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা মা। এমনকী, বহু অভিনেত্রী রয়েছেন যারা সংসার সামলেও হয়ে উঠেছেন সুপারস্টার। মাদার্স ডে উপলক্ষে এমনই কিছু মা-য়েদের গল্প রইল আপনাদের জন্য। 

3 Min read
Author : Jayita Chandra
Published : May 09 2021, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

সুচিত্রা সেনঃ বাংলা চলচ্চিত্র জগতের কালজয়ী ছবি মানেই তা উত্তম সূচিত্রা। সেই স্টারডাম ধরে রাখার পাশাপাশি পরিবারও সামলাতে দক্ষ ছিলেন তিনি। শ্যুটিং-এর হাজারো ব্যস্ততার মাঝে তিনি একমাত্র মেয়ে মুনমুন-কে বড় করেছিলেন। মুনমুন টলিউডে পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেন। 

28

মুনমুন সেন- বাংলা ছবির মহানায়িকার মেয়ে। এহেন পারিবারিক ঐতিহ্যের অধিকারীনি মুনমুন-ও যে সিনেমায় আসবেন এটাই প্রত্যাশিত। তারপরে তাঁর গ্ল্যামারের বিচ্ছুরণ তো বাংলা থেকে মুম্বই সবাই-কে তাক লাগিয়ে দিয়েছিল একটা সময়। অভিনয়ের এই ব্যস্ততার মাঝেই দুই কন্যা সন্তানের জননী হয়েছিলেন মুনমুন। এঁদের একজন রিয়া ও অন্যজন রাইমা। দুই সন্তান-ই মাকে আদর্শ করে গ্ল্যামার জগতকেই নিজের কেরিয়ার করেছেন। রিয়ার বেশিরভাগ কাজকর্ম মডেলিং হয়ে থাকলেও, বলিউডে বহু ছবিতে নায়িকা হিসাবে কাজ করেছেন। রাইমা আবার পুরোপুরি অভিনয়েই নিবেদিত। বাংলা এবং হিন্দি ছবি- দুটোর কাজই সমান দক্ষতায় সামলান তিনি। 

38

স্বস্তিকা মুখোপাধ্যায়- অভিনয়ে প্রথম আবির্ভাব টেলিভিশনের পর্দায়। কিন্তু, বাংলা চলচ্চিত্র মহলের বুঝতে দেরি হয়নি যে স্বস্তিকা বড় পর্দা-র মেটেরিয়াল। সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন স্বস্তিকা। বাংলা ছবির সঙ্গে সঙ্গে তিনি হিন্দি ছবিরও কাজ করেছেন। বাংলায় সাহসী এবং একজন সুদক্ষ অভিনেত্রী হিসাবে তাঁর নাম। অভিনয়ের আসার আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন স্বস্তিকা। ফিল্মি কেরিয়ারের সঙ্গে সঙ্গে তিনি সন্তানকেও সমান নজর দিয়ে বড় করেছেন।

48

অপরাজিতা আঢ্য- তিলে তিলে নিজেকে তৈরি করেছেন অভিনেত্রী। একের পর এক চরিত্রেপাঠ করে দর্শকদের মনে এক স্থায়ী জায়গা করে নিতে সময় লেগেছে বেশ। ছোট পর্দা থেকে শুরু, বর্তমানে বড়পর্দার দাপুটে স্টার বললে খুব ভুল বলা হবে না। টলিউডের সেই প্রিয় অপাদি কেবলই লাইম লাইট নয়, সমান তালে সামলে চলেছেন সংসার। হাতা খুন্তি নেড়ে রান্না করা থেকে শুরু করে মেয়ের পাশে সব সময় বন্ধুর মতো থাকা, খামতি থাকেনি কিছুতেই। 

58

ঋতুপর্ণা সেনগুপ্তঃ ১৯৮৯ সালে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। নব্বই-এর দশকে বাংলা চলচ্চিত্রে নিজেকে এক নম্বর নায়িকা হয়ে ওঠেন। ফিল্মি কেরিয়ারের সঙ্গে সঙ্গে সংসার সামলাতেও সিদ্ধহস্ত ঋতুপর্ণা। শত ব্যস্ততার মাঝেই দুই সন্তান-কে মানুষ করছেন তিনি। বর্তমানে সপরিবারে সিঙ্গাপুরে সংসার পেতেছেন তিনি। সেখান থেকেই চলচ্চিত্র জগতে নিজের সংযোগ রক্ষা করে চলেছেন ঋতুপর্ণা।

68

শ্রাবন্তী চট্টোপাধ্যায়- বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে জনপ্রিয় নায়িকাদের অন্যতম তিনি। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর তিনি এক পুত্র সন্তানের মা হন। বিয়ের সময় থেকে সন্তান হওয়ার পরও বেশকিছুদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন তিনি। পরবর্তী সময়ে পুত্র সন্তান ঝিনুককে সামলেই অভিনয়ে কামব্যাক ঘটিয়েছিলেন শ্রাবন্তী। সবচেয়ে বড় কথা মা-হওয়ার পরও বাংলা চলচ্চিত্রে নায়িকা হিসাবে নিজেকে জনপ্রিয় করতে বেগ পেতে হয়নি শ্রাবন্তীকে। পুত্র সন্তান এবং কাজ দুটোই ভালো সামলান শ্রাবন্তী।

78

অর্পিতা চট্টোপাধ্যায়- একটা সময় ঋতুপর্ণ ঘোষের হাত ধরে বাংলা ছবিতে একটা সম্ভাবনাময় নাম হয়ে উঠেছিলেন। কিন্তু, প্রতিষ্ঠিত হওয়ার আগেই বাংলা ছবির এক নম্বর তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ  বন্ধনে আবদ্ধ হন। মাঝে বেশ কয়েকটা বছর অভিনয় থেকে দূরে থাকলেও তা স্থায়ী হয়নি। পুত্র সন্তান একটু বড় হতেই ফের অভিনয়ে ফিরে আসেন অর্পিতা। তিনি যে কত বড় অভিনেত্রী তা এরপর ভালোই বুঝিয়েছেন। বাংলা ছবিতে অর্পিতা এখনও একজন নামী তারকা হিসাবেই গণ্য হন। অভিনয়ের সঙ্গে সঙ্গে নিজের প্রোডাকশন কোম্পানিও সামলান। এরসঙ্গে রয়েছে সংসার সামলানোও। ছুটির দিনগুলিতে স্বামীকে লুচি করে খাওয়াতেও ভালোবাসেন। এছাড়াও ছেলে বোর্ডিং স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলে তো আর কথাই নেই। তখন একজন শতব্যস্ত মা-এর মতোই সবভুলে ছেলের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করতে ব্যস্ত হয়ে পড়েন। 

88

অপর্ণা সেন- ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম নাম। বাংলা ছবিতে নিজেকে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন অপর্ণা। সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয়ে আসা। এরপর বাংলা ছবির সর্বকালের সেরাদের মধ্যে নিজেকে তুলে নিয়ে গিয়েছেন তিনি। এহেন অপর্ণা সেনও তাঁর শত ব্যস্ততার মাঝে দুই কন্যা সন্তানকে সমান নজরে মানুষ করেছিলেন। এরমধ্যে এক কন্যার নাম কঙ্কণা সেনশর্মা। যিনি বাংলা ও হিন্দি ছবির এক জনপ্রিয় অভিনেত্রীও বটে। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved