MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • হাই ফ্যাশনের মাঝে উঁকি দিচ্ছে হালকা হট অ্যাবস, গোয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া

হাই ফ্যাশনের মাঝে উঁকি দিচ্ছে হালকা হট অ্যাবস, গোয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া

৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অপু ও অপর্ণার কাহিনি এল উঠে। সেই ছয় দশক আগের সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের 'অপুর সংসার' দাগ কেটে গিয়েছিল বাঙালি দর্শকের মনে। এবার সৌমিত্র-শর্মিলার অপু-অপর্ণাকে ভিন্নরূপে সাদা কালো পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী। ফের ফিরল সাদা কালো পর্দায় অপু-অপর্ণা। 

1 Min read
Author : Adrika Das
| Updated : Jan 23 2021, 04:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

১৯৫৯-এর অপুর সংসারের অপু, অপর্ণার চরিত্র দু'টি জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন অর্জুন এবং দিতিপ্রিয়া। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযান্ত্রিক'-এ তাঁদের অপু ও অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে। 

28

সত্যিজিৎ রায়ের পরিচালনার প্রায় ৬০ বছর পর অপু-অপর্ণার নতুন রূপ পাবে দর্শকমহল। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পড়েছে তাঁদের। 

38

আয়োজিত হয়েছিল বিশেষ স্ক্রিনিংয়ের। সেখানেই বিশেষ রূপে ধরা দিলেন দিতিপ্রিয়া। স্কিনি প্যান্টের সঙ্গে লং ড্রেসের মত কুর্তা। স্টাইলিংয়েই পড়েছে নজর। 
 

48

চলচ্চিত্র উৎসবে এমন স্টাইলিশ অবতারে তাঁকে পেয়ে মুগ্ধ সাইবারবাসী। কুর্তার বাঁ পাশের কাটিং স্টাইলে বেরিয়ে এসেছে দিতিপ্রিয়ার সামান্য কোমরের অংশ। 

58

ফ্ল্যাট অ্যাবস, পারফেক্ট ফিগারে মাত দিচ্ছেন তাবড় তাবড় ডিভাদের। নিজের স্টেটমেন্ট স্টাইলেই ধরা দিয়েছিলেন তিনি।  অভিযান্ত্রিকের টিমের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন দিতিপ্রিয়া।

68

সেই ছবি নিজেদের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দিতিপ্রিয়া এবং অর্জুন। গোয়ার চলচ্চিত্র উৎসবে এবার ছড়িয়ে পড়বে তাঁদের অভিনয়ের দাপট। 

78

২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অয়োজিত হল অভিযান্ত্রিক ছবির প্রথম স্ক্রিনিং। সেখানেও উপস্থিত ছিলেন অর্জুন, দিতিপ্রিয়া। 

88

দিতিপ্রিয়া নিজের প্রোফাইলে 'অভিযাত্রিক'র স্ক্রিনিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির স্ক্রিনিংয়ের পরই এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে পাড়ি দিয়ে ফেললেন তাঁরা।  

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
Recommended image2
আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
Recommended image3
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের
Recommended image4
জনসমক্ষে চাইতে হবে ক্ষমা, ক্ষতিপূরণ দিতে হবে ২০ লক্ষ, পাল্টা নোটিস মিমিকে
Recommended image5
তৃণমূলে যোগ দিচ্ছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়! শাসক দলের হয়ে ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিরাট হইচই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved